নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩. অমুসলিমদের ধর্মীয় উৎসবের দিনগুলিতে, এ দিবসের সাথে সম্পর্কিত কোন কিছু তাদের মত করে ব্যবহার করলে, তাদেরকে উপহার দিলে কিংবা উদযাপন করলে কুফুরী হবে। ৩৪. কাউকে অবাক করার জন্য, হাসানোর জন্য, মন আকর্ষনের জন্য কিংবা উপহাস করার জন্য কিছু বললে তা কুফর-ই হ্ুকমী থেকে মুক্ত হবে। একইভাবে ক্ষোভ, ক্রোধ কিংবা বিদ্বেষের বশবর্তা হয়ে কিছু বললে, তাও কুফর- ই হুকমী হবে না। ৩৫. কেউ কারো গীবত করার পর দি বলে, আমি গীবত করিনি বরং তার মাঝে যা আছে তাই প্রকাশ করেছি বললে, কুফুরী করা হবে। ৩৬. শৈশবকালে অবিভাবকের পক্ষ থেকে বিয়ে দেয়া হয়েছে এমন মেয়ে আকেল ও বালেগ হওয়ার সময়, ঈমান ও ইসলাম সম্পর্কে নুন্যতম জ্ঞান বা ধারণা না রাখলে, ঞ&ঁ নিকাহ ভঙ্গ হয়ে যাবে এবং সে মুরতাদ হবে। একইভাবে তা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। ৩৭. কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যাকারী কিংবা হত্যার আদেশদানকারী ব্যক্তিকে, ভাল করেছ বললে কুফুরী হবে। ৩৮. শরিয়ত অনুযায়ী মৃত্যুদণ্ুতুল্য শাস্তি পায় না এমন ব্যক্তির ক্ষেত্রে, তাকে হত্যা করা আবশ্যক, বললে কুফুরী হবে। ৩৯. যে কাউকে অন্যায়ভাবে আঘাতকারী কিংবা হত্যাকারী জালিম ব্যক্তিকে, ভাল করেছ এটাই তার জন্য উপযুক্ত হয়েছে বললে কুফুরী হবে। ৪০. মিথ্যামিথ্যিভাবে কাউকে, আল্লাহ্‌ তায়ালা জানেন যে আমি তোমাকে আমার সন্তানদের চেয়েও অধিক ভালোবাসি, বললে কুফুরী হবে। ৪১. কেউ হাঁচি দেয়ার পর এর জবাবে অন্যকেউ 'ইয়ারহামুকাল্লাহ্ণ' বলার পরে সে যদি বলে, হাঁচির জবাবে এভাবে বলা উচিত নয়, তাহলে তা কুফুরী হবে। ৪২. অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে বিশ্বাস না করে এবং গুরুত্বহীন মনে করে নামাজ না পড়লে, রোজা না রাখলে এবং যাকাত না দিলে কুফর হবে। ৪৩. মহান আল্লাহ্‌ তায়ালার রহমতের থেকে নিরাশ হলে কুফর হবে। ৪৪. মুলত হারাম নয়, কিন্তু অন্য কোন কারণে পরবর্তীতে হারাম হিসেবে বিবেচিত কোন সম্পদ, অর্থকড়ি ইত্যাদিকে “হারাম লি-গাইরিহি' বলা হয়। চুরি-ডাকাতি করার মাধ্যমে কিংবা হারাম উপায়ে অর্জিত সম্পদ এরূপ হারামের অন্তুর্ভক্ত। কেউ ঘদি এধরণের সম্পদকে হালাল বলে তবে কুফর হবে না। মৃত প্রাণী শুকর, মদ ইত্যাদির মত মৌলিকভাবেই হারাম কিছুকে “হারাম লি-আইনিহি" বলা হয়। কেউ দি এগুলোকে হালাল বলে দাবী করে তাহলে কুফর হবে। ৪৫. যে সব গুনাহের হারাম হওয়ার ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নাই সেগুলোকে ঘদি কেউ হালাল বলে তবে কুফর হবে। 181

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।