নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৯. নামাজ আদায় করা আর না আদায় করা একই কথা, বললে কুফুরী হবে। ২০. যাকাত আদায় করব না, বললে কুফর হবে। ২১. সুদ খাওয়া যদি হালাল হইত কতই না ভাল হইত! বললে কুফরী হবে। ২২. ইশ জুলুম করা ষদি হালাল হইত, বললে কুফুরী হবে। ২৩. হারামভাবে অর্জিত সম্পদ থেকে ফকিরকে দান করে সওয়াব অর্জনের আশা করলে কুফরী হবে। একইভাবে ফকির দি তাকে প্রদত্ত অর্থ- সম্পদের হারাম হওয়ার বিষয়টি জেনেশুনে দানকারীর কল্যানের জন্য দোয়া করে, তাও কুফুরী হবে। ২৪. ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর কিয়াস হক নয়, বললে কুফুরী হবে। ওহাবীদের এ ব্যপারে সতর্ক হওয়া উচিত। ২৫. মশহুর বিখ্যাত) সুন্নাতের কোনটিকে অপছন্দ করলে, কুফুরী হবে। ২৬. “আমার কবর ও মিম্বারের মাঝের অং জান্নাতের বাগানগুলির থেকে একটি বাগান' এই হাদীস শরীফটিকে অহ্ীকার করলে, ঠাট্টা করলে কিংবা যদি বলে যে, আমি ওখানে মিম্বার, দেয়াল ও কবর ব্যতীত আর কিছু দেখছি না, বললে কুফুরী হবে। ২৭. ইসলামের আদর্শ ও জ্ঞানকে অবিশ্বাস করা, এই ধরণের ইলম ও আলেমকে অপদস্ত করলে, অসম্মান করলে কুফর হবে। ২৮. কেউ ঘদি কাফির হওয়ার ইচ্ছা পোষণ করে তবে এর নিয়্যাত করার সাথে সাথে কাফির হয়ে যাবে। ২৯. অন্য কোন ব্যক্তির জন্য, সে যেন কাফির হয়ে যায়, এই ধরণের ইচ্ছা পোষণ করলে কুফুরী হবে। ৩০. যেসব আঁচার-আচরণ, কথা-বার্তা বললে কুফুরী হয় সেগুলি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে বললে, ব্যক্তি কাফিরে পরিণত হয়। না জেনে বললেও, অধিকাংশ আলেমের মতে, কুফুরী হয়। ৩১. একইভাবে যে সব কাজ-কর্ম করলে কুফুরী হয় তা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে করলে ব্যক্তি কাফিরে পরিণত হয়। অধিকাংশ আলেমের মতে, না জেনেশুনে করলেও কুফুরী হয়। ৩২. গলায় কুরুশ পরিধান করলে কিংবা এরূপ কুফরের সাথে সম্পর্কিত চিহ্ন বা আলামত সমৃদ্ধ কোন কিছু পরিধান করলে কুফুরী হবে। তা “দারুল হারব' তথা অমুসলিমদের রাজ্যে অবস্থানরত অবস্থায় ব্যবহার করলেও কুফুরী হবে। এই ধরণের পোশাক বা চিহ্ন সম্বলিত কিছু কৌতুক করার জন্য, অন্যদেরকে হাসানোর জন্য কিংবা ঠান্টা-তামাসা করার জন্য ব্যবহার করলেও কুফরের কারণ হবে। 1809

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।