২. তুমি আমাকে যেভাবে জুলুম করছ. আল্লাহ্ তায়ালাও তোমার সাথে একইভাবে জুলুম করছে বললে কুফুরী হবে। ৩. অমুক মুসলমান আমার চোখে ইয়াহ্রদীর মত, বললে কুফুরী হবে। ৪. কোন মিথ্যা কথার ব্যাপারে, আল্লাহ্ তায়ালা জানে যে এটি সত্য বললে কুফুরী হবে। ৫. ফেরেশতাদের ব্যপারে অপমানজনক কিছু বললে কুফুরী হবে। ৬. পবিত্র কুরআন মজীদ সম্পর্কে এমনকি এর একটি হরফকেও যদি তাচ্ইল্য করা হয় কিংবা অস্বীকার করা হয় তবে তা কুফুরী হবে। ৭. বাজনা বাজিয়ে তার তালে তালে পবিভ্র কুরআন তিলাওয়াত করা কুফুরী। ৮. প্রকৃত তাওরাত এবং ইনজিল কিতাবকে অন্বীকার করা, তা সম্পর্কে খারাপ মন্তব্য করা কুফুরী। বের্তমানে অবিকৃত কোন তাওরাত ও ইনজিল মওজুদু নাই) ৯. পবিত্র কুরআনের অবিখ্যাত যে সকল ক্কিরাত রয়েছে শুধুমাত্র সেগুলোকে কুরআন হিসেবে গ্রহণ করলে কুফর হবে। ১০. পয়গন্বরদের মধ্য থেকে কোন একজনকেও ঘদি উপহাস করা হয় তা কুফুরী হবে। ১১. পবিত্র কুরআন শরীফে যে পঁচিশজন পয়গন্বরের নাম উল্লেখ রয়েছে তাদের কাউকে পয়গন্বর হিসেবে অস্বীকার করলে কুফর হবে। ১২. অতি সৎকর্ম সম্পাদনকারী কাউকে পয়গন্বরদের থেকেও উত্তম বললে কুফর হবে। ১৩. পয়গন্বরগণ অভাবী ছিল বললে কুফুরী হবে। কেননা তারা নিজেরাই তাদের দরিদ্রতা গ্রহণে ইচ্ছুক ছিলেন। ১৪. কেউ নিজেকে পয়গম্বর বলে দাবী করলে সেতো কাফির হবেই, তাকে যারা বিশ্বাস করবে তারাও কাফির হবে। ১৫. আখিরাতে সংঘটিত হবে এমন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্ুপ করলে কুফুরী হবে। ১৬. কবরের আযাব ও পরকালীন শার্তিকে অবিশ্বাস করলে কুফুরী হবে। ১৭. জান্নাতে মহান আল্লাহ্ তায়ালার দর্শন লাভের বিষয়কে অশ্বীকার করলে কুফর হবে। আমি জান্নাত চাই না, বললে কুফর হবে। ১৮. বিজ্ঞানের যে সব তথ্য ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক সেগুলোকে গ্রহণ করলে কিংবা ইসলামের চেয়ে অধিক যুক্তিযুক্ত মনে করলে কুফর হবে। 179
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।