নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৬. যারা কা"বাকে কিবলা হিসেবে মেনে নিয়েছে, মহান আল্লাহ্‌ ও তার রাসূল সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান এনেছে বলে দাবী করে, তারা ভ্রান্ত ই'তিকাদের অনুসারী হলেও তাদেরকে কাফির সাব্যস্ত করা ঠিক নয়। ৭. ইমামের ব্যাপারে প্রকাশ্যে গুনাহের কাজ করে এমন কিছু জানা না থাকলে, তার পিছনে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানানো উচিত নয়। এই হুকুম, জুমার ও ঈদের নামাজের ইমামতির দ্বায়িত্বে নিয়োজিত প্রশাসক কিংবা সরকারী কর্মকর্তাদের জন্যও প্রযোজ্য। ৮. মুসলমানগণের উচিত, তাদের আমীর কিংবা প্রশাসকের বিরুদ্ধ বিদ্রোহ করা থেকে বিরত থাকা। কেননা, বিদ্রোহ করার মাধ্যমে সমাজে ফিতনার সৃষ্টি হয় ও বিপর্যয় নেমে আসে। শাসকদের যে সমস্ত ভালোকাজ আছে তার জন্য দোয়া করা উচিত আর অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য নাসিহত করা উচিত। ৯. অজু করার সময়, পা ধৌত করার বদলে কোন ধরনের উজর কিংবা জারুরাত না থাকা স্বত্বেও ভিজা হাত দিয়ে একবার মাসত্‌ চোমড়ার মোজা)এর উপর মাসেহ করা নারী ও পুরুষ উভয়ের জন্যই জায়েজ। তবে নগ্ন পা কিংবা মোজার উপরে মাসেহ করা জায়েজ নয়। ১০. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের মিরাজ শুধুমাত্র রূহের ক্ষেত্রে নয় বরং রূহের সাথে সাথে শারীরিকভাবেও উর্ঘাগমন সংঘটিত হয়েছিল। যারা বলে, মিরাজ একধরনের আধ্যাত্মিক অবস্থা, বপ্পে হয়েছিল” তারা আহলি সুন্নাতের ই'তিক্কাদ থেকে আলাদা হয়ে গেছে। জান্নাতে মুমিনগণ মহান আল্লাহ্‌ তা'আলার দর্শন লাভ করবেন। কিয়ামতের দিবসে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম ও সালিহবান্দাগণ শাফায়াতের অনুমতি পাবেন। কবরের সওয়াল প্রেশ্ব) বিদ্যমান। কবরের শাস্তি, রূহ ও শরীর ভোগ করবে। আল্লাহর আউলিয়াদের কারামত সত্য। কারামত হল, মহান আল্লাহ্‌ তআ"আলার প্রিয় বান্দাদের থেকে প্রকাশ পাওয়া অলৌকিক ঘটনা, যা আদাতুল্লাহ অর্থাৎ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের নিয়ম বহির্ভূত এবং মহান আল্লাহ তা”আলার বিশেষ অনুগ্রহ ও দান। এত সংখ্যক কারামতের নজীর আছে যে এর অস্তিত্ব অস্বীকারের উপায় নাই। কবরের জগতে রূহেরা, জীবন্ত ব্যক্তিদের কথা ও কাজের ব্যাপারে শুনতে পায়। কুরআন করীমের তিলাওয়াত, সদকা প্রদান, এমনকি সব ধরনের ইবাদতের সওয়াবসমুহ মৃত ব্যক্তিদের রহকে বখশিশ করা যায় এবং তারা এর দ্বারা উপকৃত হয়, এই সওয়াব তাদের আযাব তথা শান্তি হ্রাস করার কিংবা মাফ করে দেয়ার কারণ হয়। এসব কিছুই আহলি সুন্নাতের ই'তিক্কাদের আলামত হিসেবে বিবেচিত। 17

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।