নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

গুনাহগার হবে না। ঈমান অর্জনের জন্য, কুফরের আলামত হিসেবে ইসলামিয়্যাত যেসব বিষয়কে চিহ্নিত করেছে তা বলা, করা কিংবা ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। ইসলামিয়্যাতের বিধানসমূহ তথা ইসলামের আদেশ ও নিষেধসমূহের কোন একটিকে অবজ্ঞা করা অথবা পবিত্র কুরআন শরীফ, ফেরেশতা ও পয়গম্বর আলাইহিস-সালাতু ওয়াস- সালামদের থেকে কোন একজনকে তাচ্ছিল্য করা কুফরের আলামতের অন্তর্ভুক্ত। ইনকার তথা অস্বীকার করার অর্থ হল শ্রবণ করার পর তা অবিশ্বাস করা, সত্য হিসেবে মেনে না নেয়া। সন্দেহ পোষণ করাও ইনকারের অন্ত্ভুক্ত। কুফরের প্রকারসমূহ: কুফর তিন প্রকার। এগুলো হল জাহলী, জুহুদী ও হুকমী। ১. জাহলী; শুনতে পায়নি, চিন্তা করার সুযোগ পায়নি এবং একারণে ঈমান গ্রহণ করেনি এমন কাফিরদের কুফুরীকে 'কুফর-ই জাহলী” বলা হয়। জাহল্‌ তথা অজ্ঞতা দুই ধরণের। প্রথমটি হল, সাধারণ অজ্ঞতা। যার অজ্ঞতা সম্পর্কে অন্যদের ধারণা আছে। এদের মাঝে ভ্রান্ত আকীদা নাই। অনেকটা পশুর মত। কেননা মানুষ ও পশুর মাঝের পার্ধক্যকারী বৈশিষ্ট্য হল ইলম ও ইদরাক বুঝার ক্ষমতা)। আসলে তারা পশুর চেয়েও অধম। কেননা পশুরা তাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সে বিষয়ে অনেক অগ্রগামী। দ্বিতীয়টি হল, “জাহলী মুরাক্কাব'। ভ্রান্ত ও ভ্রষ্ট আক্কীদায় পূর্ণ। ইসলামী ইতিকাদের স্পষ্ট নাস্‌ রয়েছে এমন মৌলিক বিষয় সম্পর্কে গ্রিক দার্শনিকদের মত, মনগড়া ইতিকাদের অনুসারী বাহাত্তরটি বিদয়াত ফিরকা এর অন্তর্ভুক্ত। এই জাহালত প্রথমটির চেয়ে অধিক ভয়াবহ। চিকিৎসা নাই এমন এক মহারোগের মত। ২. কুফর-ই জুহদী, একে কুফর-ই ইনাদীও বলা হয়। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে জেদের বশবর্তী হয়ে কুফুরী করা। অহংকারের কারণে, ক্ষমতার মোহে ও লোভে কিংবা প্রতিপত্তি হাসের আশঙ্কায় তারা ঈমান গ্রহণ করা থেকে বিরত থাকে। ফিরাউন ও তার অনুসারীদের, রোম সম্রাট হিরাক্রিয়াসের কুফর এই ধরণের। ৩. তৃতীয় প্রকারের কুফর হল, কুফর-ই হুকমী। ইসলামিয়্যাতের মতে ঈমানহীনতার আলামত হিসেবে বিবেচিত কথা, কর্ম কিংবা আচরণ করলে ব্যক্তি কাফির হিসেবে পরিগণিত হয়, যদিও সে কালবের দ্বারা ঈমানকে সমর্থন করে ও মৌখিকভাবে তা ্বীকার করে। ইসলামিয্ম্যাত যা কিছুকে তাচিছল্য করে সেগুলোকে সম্মান প্রদর্শন করলে আর যা কিছুকে সম্মান আদেশ দেয় সেগুলোকে নিয়ে তাচিছল্য করলে কুফুরী হয়। কুফর হিসেবে বিবেচিত কথা, কর্ম ও আচরণ: ১. আল্লাহ্‌ তায়ালা, আরশ থেকে কিংবা আসমান থেকে আমাদের দেখছেন বললে কুফর হবে। 178

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।