অজুর ফরজ: চারটি গোসলের ফরজ: তিনটি তায়াম্মুমের ফরজ: দুইটি কেউ কেউ বলেছেন, তায়াম্মুমর ফরজ তিনটি। এই হিসাব অনুযায়ী সর্বমোট তেত্রিশটি ফরজ হয়। ঈমানের শর্তসমূহ: ১. আল্লাহ্ তায়ালার অস্তিত্ব ও একত্ববাদে বিশ্বাস করা। ২. ফেরেশতাদের উপর বিশ্বাস করা। ৩. মহান আল্লাহ্ তায়ালা যে সব আসমানী কিতাব নাধিল করেছেন সেগুলির উপর বিশ্বাস করা। ৪. সকল নবী ও রাসুলের উপর বিশ্বাস করা। &. পরকালে বিশ্বাস করা। ৬. কদরে, অর্থাৎ ভাল মন্দ যা কিছুই হয় তার সবই আল্লাহর পক্ষ থেকে হয়, তা বিশ্বাস করা। ইসলামের শর্তসমূহ: ৭. কালিমা-ই শাহাদাত বলা ও শ্বীকার করা। ৮. প্রতিদিনের জন্য নির্ধারিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিজ নিজ সময় অনুযায়ী আদায় করা। ৯. সম্পদের যাকাত আদায় করা। ১০. রমজান মাসের প্রত্যেকদিনে রোজা রাখা। ১১. সামর্থ্য থাকলে জীবনে একবার হজ্জ পালন করা। নামাজের ফরজসমুহ: নামাজের বাইরের ফরজ সাতটি। এগুলোকে নামাজের শর্ত বলা হয়। ১২. অপবিত্র অবস্থা থেকে অজু কিংবা গোসলের মাধ্যমে পবিত্রত অর্জন করা। ১৩. নাপাকী থেকে শরীর, পোশাক ও নামাজের স্থানকে পবিভ্র করা। ১৪. সতর তথা লজ্জাস্থান আবৃত করা। ১৫. কিবলামুখী হওয়া। ১৬. নামাজের ওয়াক্ত হওয়া। ১৭. নিয়্যাত করা। ১৮. ইফতিতাহ্ তথা তাকবীরে তাহরিমা দেয়া। 174
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।