অনুসারী দাবী করে এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একমাত্র ফিরকা হিসেবে নিজেদেরকেই বেঁছে নেয়। পবিত্র কুরআনের সুরা মুমিনুন এর ৫৪তম আয়াতে এবং সুরা রমের ৩২তম আয়াতে (তাফসীর আলেমদের প্রদত্ত অর্ধানুযায়ী) বলা হয়েছে যে, প্রত্যেক ফিরকাই নিজেদেরকে সঠিক পথে মনে করে আনন্দিত হবে'। অথচ, এই সমস্ত ফিরকাগুলি থেকে মুক্তিপ্রাপ্তটির আলামত ও ইশারাতসমূহ, স্বয়ং পয়গন্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে গেছেন। তিনি বলেছেন. মুক্তিপ্রাপ্ত ফিরকাটি হল আমার ও সাহাবীদের চলিত পথের অনুসারীদের দল'। এ জন্যই রাসুলের সম্মানিত সাহাবীদের মধ্যে থেকে একজনকেও যে অপছন্দ করল সে আহলি সুন্নাত থেকে নিজেকে বের করে নিল। আর আহলি সুন্নাতের ই'তিক্কাদকে যারা অনুসরণ করে না, তারা হয় কাফির নতুবা আহলি বিদাআত) পথত্রষ্ট হয়। 'আহলি সুন্নাতের ই"তিক্বাদের আলামতসমূহ মহান আল্লাহ্ তাআলা, আহলি সুন্নাতের ই'তিকাদ অনুযায়ী ঈমান গ্রহণকারী মুসলমানের উপর সন্তুষ্ট হোন। এরূপ ঈমান গ্রহণের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলি নিম্নে বর্নিত হল: ১. ঈমানের ছয়টি শর্তের উপর বিশ্বাস স্থাপন করা। এগুলি হল, আল্লাহ্ তা'আলার অস্তিত্ব ও একত্ববাদের উপর এবং তিনি অদ্বিতীয় ও শরিকহীন তা বিশ্বাস করা, ফেরেশতাদের, আসমানী কিতাবসমুহের, পয়গম্বরদের ও আখিরাতের জীবনের প্রতি এবং ভাল মন্দ যা কিছু আছে তার সবই আল্লাহর সৃষ্টি তা বিশ্বাস করা। (এই বিষয়গুলি “আমানতু বিল্লাহি' এর মধ্যে আছে।) ২. মহান আল্লাহ্ তা'আলা কর্তৃক নাধিলকৃত সর্বশেষ কিতাব আল- কুরআন যে আল্লাহ্ তা"আলার কালাম তা বিশ্বাস করা। ০ ৩. মুমিন ব্যক্তির, নিজের ঈমানের ব্যাপারে কখনই সন্দেহ পোষণ করা নয়। ৪. প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ঈমান এনে, জীবদ্দশায় তার দর্শনের সৌভাগ্য অর্জনকারী সম্মানিত সাহাবীদের প্রত্যেককেই ভালোবাসা উচিত। বিশেষ করে চার খলিফা, রাসুলের নিকটাত্মীয় তথা আহলি বাইত ও তার সে:) সম্মানিত স্ত্রাগণের কারো সম্পর্কে কোন ধরনের কটু কথা বলা উচিত নয়। &. ইবাদতসমূহকে ঈমানের অংশ হিসেবে মনে করা উচিত নয়। মহান আল্লাহ্ তা”আলার আদেশ ও নিষেধকে বিশ্বাস করা ষত্বেও অলসতার কারণে পালন না করা মুমিনদেরকে কাফির হিসেবে বিবেচনা করা উচিত নয়। তবে যারা হারামকে গুরুত্বহীন মনে করবে, অবজ্ঞা করবে এবং ইসলামকে নিয়ে উপহাস করবে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। 16
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।