কাফফারার ইসকাতের জন্য অসিয়ত করে না গেলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণের উপর তার জন্য ইসকাত করা, হানাফী মাজহাব অনুযায়ী জরুরী নয়। তবে শাফিঈ মাজহাব অনুযায়ী অসিয়ত না করে গেলেও ওয়ারিশদের উপর তার জন্য ইসকাত করা আবশ্যক। বান্দার হক্কের ক্ষেত্রে, অসিয়ত না করে গেলেও মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে পরিশোধ করা তার ওয়ারিশদের উপর, হানাফী মাজহাব অনুযায়ীও আবশ্যক। এমনকি পাওনাদারগণ, মিরাছ থেকে নিজেদের পাওনা পরিমাণ সম্পদ হস্তগত হলে, আদালতে না যেয়েও তা গ্রহণ করতে পারে। মৃত ব্যক্তি তার ক্কাজা রোজার ফিদিয়া দেয়ার জন্য অসিয়ত করে গেলে, তার ওয়ারিশদের উপর তা তার সম্পদ থেকে পরিশোধ করা ওয়াজিব হয়। কেননা ইসলামিয়াত তা পরিশোধের জন্য আদেশ করে। আর যদি অসিয়ত না করেই মৃত্যুবরণ করে তবে তা পরিশোধ করা ওয়াজিব নয়। কিন্তু করলে জায়েজ হবে। এক্ষেত্রে লক্ষণীয় যে, এই ফিদিয়া নামাজ বা রোজার কাফফারা হিসেবে কবুল না হলেও এর দ্বারা সদকার সওয়াব ইনশাল্লাহ হাসিল হবে, যা এ ব্যক্তির গুনাহ মাফের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এটি ইমাম মুহাম্মদ রে:) এর বক্তব্য। এব্যাপারে মাজমাউল-আনহুর" নামক গ্রন্থে বলা হয়েছে ষে, 'নাফস্ ও শয়তানের অনুসরণ করে নামাজ ত্যাগকারী ব্যক্তি, জীবন ছায়াহ্নে এসে এর জন্য অনুতপ্ত হয়ে ক্বোজা নামাজগুলি আদায় করতে শুরু করে এবং) যত ওয়াক্ত ক্কাজা আদায় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না তার জন্য ইসকাতের অসিয়ত করে, তা জায়েজ হবে না'। তবে ইমাম শাফিঈ র:) এর “মুসতাস্ফা, নামক কিতাবে, এব্যাপারে জায়েজ বলা হয়েছে। “জিলাউ-ল কুলুব" নামক কিতাবে বলা হয়েছে যে, বান্দার হক্কের মধ্যে খণ, আমানত, চুরি-ডাকাতি করে অজিত সম্পদ, কর্মচারীর বেতন, ক্রয়কৃত মালের কিংবা ভোগকৃত সেবার মুল্য ইত্যাদি আর্থিক হক। কাউকে অন্যায়ভাবে আঘাত করা, প্রহার করা, ক্ষতবিক্ষত করা ইত্যাদি শারীরিক হক্ক আর কাউকে গালি দেয়া, অপমান করা কিংবা কারো সম্বন্ধে গীবত করা, অপবাদ দেয়া ইত্যাদি হল ক্কালবী হকু। অসিয়ত করে যাওয়া মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের একতৃতীয়াংশ দ্বারা যদি ইসকাত করা সম্ভব হয় তবে &ঁ পরিমাণ মাল অসিয়ত পূরণের জন্য পরিশোধ করা, তার ওয়ারিশদের উপর ওয়াজিব হবে। আর যদি তা অসিয়ত পূরণের জন্য ঘথেষ্ঠ না হয় তবে একতৃতীয়াংশের অধিক সম্পদ থেকে পরিশোধ করা ওয়ারিশগণের উপর ওয়াজিব হবে না। তবে জায়েজ হবে। “ফাতহুল কাদির” কিতাবে এরূপ উল্লেখ আছে। একইভাবে হজ্জ ফরজ হয়েছে এমন ব্যক্তি, হজ্জ করার জন্য কাউকে অসিয়্যত করলে এবং তার ওয়ারিশ কিংবা অন্য কেউ হজ্জের খরচ দান করলে তা জায়েজ হবে না। তবে মৃত্যুর পূর্বে অসিয়্যত না করে গেলে, ওয়ারিশ যদি নিজের সম্পদ দিয়ে তার জন্য ইসকাত 166
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।