নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

হয়”। কোন বিষয়ে আলিমগণের এ্ঁক্যমত পোষণ করার প্রক্রিয়াকে ইজমা বলা হয়। ইসকাতের বিষয়কে কি করে খৃষ্টানদের পাপমোচনের সাথে তুলনা করা যায়? তাদের ধর্মযাজকগণ, পাপমোচনের নামে মানুষের সাথে প্রতারণা করে, তাদের অর্থ সম্পদ লুটে নেয়। অথচ, ইসলামে ইমাম কিংবা আলেমগণ ইস্কাত করে না বরং মৃতের উত্তরাধিকারীগণ করতে পারে। আর অর্থ কড়ি ইমাম বা আলেমকে নয় বরং ফকিরদেরকে প্রদান করা হয়। আজকাল প্রায় সব যায়গায়, ইস্কাত ও দাওর প্রক্রিয়া ইসলাম অনুযায়ী করা হয় না। ইসলামে ইস্কাত নাই, যারা বলে তারা তা না বলে যদি বলত, বর্তমানে যেভাবে ইস্কাত করা হয় তা ইসলাম সম্মত নয়, তবে ভাল হত। সেক্ষেত্রে আমরাও তাদের সমর্থন করতাম। এরূপ বলার মাধ্যমে তারা খুবই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে নিজেদের বিরত রাখতে পারত, একইসাথে ইসলামের খেদমতও করতে পারত। নিম্নে, ইসলাম ধর্ম অনুযায়ী ইস্কাত ও দাওর প্রক্রিয়া কিভাবে করতে হয় তা বর্ননা করা হল: হযরত ইবনে আবিদীন, ক্কাজা নামাজের আলোচনার শেষে বলেছেন যে, যে ব্যক্তির ফায়িতা অর্থাৎ, শরয়ী উজরের কারণে আদায় করতে না পারায় নামাজ ক্কাজা হয়েছে এমন) নামাজ রয়েছে এবং সে এঁ নামাজগুলি ইশারার মাধ্যমে আদায় করতে সক্ষম হওয়া সত্তেও আদায় না করে থাকলে, মৃত্যুর সময় এর কাফফারা পরিশোধের জন্য উত্তরাধিকারীদেরকে অসিয়ত করে যাবে, এটা তার উপর ওয়াজিব। আর যদি কোনোভাবেই এঁ ক্কাজা আদায়ের সামর্থ্য না থাকে, তবে তার জন্য অসিয়ত করা আবশ্যক হবে না। একইভাবে মুসাফির কিংবা অসুস্থ হওয়ার কারণে পবিত্র রমজান মাসের রোজা ভঙ্গ করলে এবং পরবর্তীতে সেই রোজাগুলির ক্কাজা আদায়ের সময় কিংবা সুযোগ না পেয়েই মৃত্যুমুখে পতিত হলে, তার জন্যও অসিয়ত করা জরুরী হবে না। মহান আল্লাহ তায়ালা ইনশাল্লাহ তাদের উজরকে কবুল করবেন। অসুস্থ ব্যক্তির কাফফারাসমুহের ইস্কাত, মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ করবেন। মৃত্যুর পূর্বে কারো জন্য ইসকাত করা যায় না। জীবিত ব্যক্তিরও নিজের জন্য ইসকাত করা জায়েজ নয়। “জিলাউ-ল কুলুব" নামক গ্রন্থে বর্নিত আছে যে, 'যার উপর মহান আল্লাহ তায়ালার হক কিংবা বান্দার হঞ্ক রয়েছে তার উপর ওয়াজিব হল, দুইজন সাক্ষীর সামনে তা পরিশোধের জন্য অসিয়ত করা অথবা লিখে তাদের সামনে পাঠ করা। যার উপর কারো হক্ক নাই, তার জন্য অসিয়ত করা মুস্তাহাব'। কাফফারার ইসকাতের জন্য অসিয়ত করে যাওয়া মৃত ব্যক্তির উত্তরাধিকারী অথবা অসিয়ত পূরণের জন্য যাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে সে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ তথা মিরাছের তিনভাগের একভাগ সম্পদ থেকে, ক্কাজা হওয়া বিতরসহ প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য এবং রমজানের প্রতিদিনের রোজার জন্য এক ফিতরা তথা অর্ধ সা' (এক কেজি সাতশ পঞ্চাশ গ্রাম) পরিমাণ আটা বা চাল ফকিরদের মাঝে ফিদিয়া হিসেবে দান করবে। 165

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।