৯. ঈমান গ্রহণকারী ব্যক্তি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাউকে ভালবাসবে কিংবা কারো সাথে শত্রুতা পোষণ করবে। তার উচিত, আল্লাহর প্রিয় দোস্ত তথা মুসলমানদেরকে ভালোবাসা এবং হাত, কলম ইত্যাদি বিভিন্ন উপায়ে যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে অপছন্দ করা, তাদের বিরুদ্ধে মনে মনে শত্রুতা পোষণ করা। [তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সাধারন অমুসলিম নাগরিক ও পর্যটকদের সাথে সর্বদা নম্র ও আন্তরিক ব্যবহার করা উচিত। তাদের সাথে মিষ্টিভাষী হওয়া উচিত। আমাদের সুন্দর আখলাকের দ্বারা তাদের মন জয় করার চেষ্টা করা উচিত যাতে তাদের হৃদয়ে আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে ভাল ধারনা জন্মে] ১০. প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার প্রদর্শিত সঠিক পথ থেকে সামান্যতম বিচ্যুত না হয়ে, প্রকৃত মুসলমানেরা যেভাবে ঈমানকে গ্রহণ করেছে, ঠিক তেমন ঈমান গ্রহণ করা উচিত। সত্যিকার অর্থেই মুমিন হতে হলে, আহলি সুন্নাত ওয়াল জামাতের ই'তিক্াদ অনুযায়ী ঈমান গ্রহণ করা জরুরী। [আহলি সুন্নাতের অনুসারী আলিমদের কর্তৃক রচিত, প্রকৃত দ্বীনী কিতাবসমূহের অনুসারীদের একশত শহীদের সমতুল্য সওয়াব দেয়া হবে। চার মাজহাবের প্রত্যেকটির অনুসারী আলিমদেরকে আহলি সুন্নাতের আলিম হিসেবে গণ্য করা হয়। আহলি সুন্নাতের অনুসারী আলিমদের প্রধান হলেন, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই আলিমগণ রাসুলের সম্মানিত সাহাবীদের কাছ থেকে ইসলামকে শিখে লিপিবদ্ধ করেছিলেন আর সাহাবীগণ ইসলামকে সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে দেখে, শুনে শিখেছেন ও পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন।] 'আহলি সুন্নাতের ই”তিক্কাদ মুসলমান হওয়ার প্রথম শর্ত হল ঈমান গ্রহণ করা। সহীহ ঈমান, আহলি সুন্নাতের ই'তিক্কাদ অনুযায়ী বিশ্বাস করার সাথে সম্পর্কিত। আকলের অধিকারী ও বালিগ হওয়ার বয়স হয়েছে এমন প্রত্যেক নর ও নারীর প্রথম কর্তব্য হল, আহলি সুন্নাত আলিমদের রচিত কিতাবসমূহ থেকে ঈমানের বিষয়ে শিখা এবং সে অনুযায়ী বিশ্বাস স্থাপন করা। রোজ কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা আহলি সুন্নাতের ই'তিক্কাদ অনুযায়ী বিশ্বাস করার সাথে সম্পর্কিত। শুধুমাত্র আহলি সুন্নাতের অনুসারীরাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই পথের অনুসারীদেরকে সুন্বীও বলা হয়। একটি হাদিস শরীফে বর্নিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া যাবে। এগুলির মধ্য থেকে কেবলমাত্র একটি ফিরকা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। বাকী সবগুলি ধ্বংসের সম্মুণীন হবে ও জাহান্নামে প্রবেশ করবে'। এই তেহাত্তরটি ফিরকার সবগুলিই নিজেদেরকে ইসলামের 15
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।