ইসলামের মুল ও বৃহ স্রস্তকে প্রতিষ্ঠিত করা হয়। জাহান্নাম থেকে রক্ষাকারী বত রশিকে আঁকড়ে ধরা হয়। আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। টিটি দাঁড়ানোর সময় আল্লাহু আকবর বলার অর্থ হল, মহান আল্লাহ্ তায়ালা কোন সৃষ্টির ইবাদতের প্রতি মুখাপেক্ষী নন, কোন দিক দিয়েই কোন কিছুর প্রতিই তাঁর কোন প্রয়োজন নাই, তাঁর জন্য মানুষের আদায় করা নামাজের কোন ফায়দা নাই ইত্যাদির ঘোষণা দেয়া। নামাজের মাঝে যে তাকবীর বলা হয় তা, আল্লাহ্ তায়ালার যথোপযুক্ত ইবাদতের যোগ্যতা ও সক্ষমতা যে আমাদের নাই তা প্রকাশ করে। রুকু”র তাসবীহের মাঝেও এই অর্থ নিহিত থাকায়, রুকুর পরে তাকবীরের আদেশ দেয়া হয়নি। অথচ সিজদার তাসবীহের পরে তাকবীরের আদেশ দেয়া হয়েছে। কেননা সিজদা বিনয়, নম্রতা ও ভক্তি প্রকাশের সর্বোচ্চ পর্যায় এবং নিজের তুচ্ছতা ও হীনতা স্বীকারের চুড়ান্ত পর্যায় হওয়ায়, সিজদা আদায়কারী ব্যক্তির মাঝে পরিপূর্ণ ইবাদত আদায়ের তৃপ্তি আসতে পারে। এই ধরণের চিন্তা থেকে, অতি আত্মবিশ্বাসী হওয়া থেকে রক্ষার জন্য, সিজদায় যাওয়ার ও তা থেকে উঠার সময় তাকবীর বলাকে সুন্নাত করা হয়েছে। এমনকি সিজদার তাসবীহের মাঝে “আগ্লা" বলার জন্য আদেশ দেয়া হয়েছে। নামাজ মুমিনের মিরাজ হওয়ায়, নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মিরাজে যে অভিবাদনের দ্বারা মহিমান্বিত হয়েছিলেন সেই “আত্তাহিয়্যাতু” পাঠের আদেশ দেয়া হয়েছে। এ কারণেই নামাজ আদায়কারী ব্যক্তির উচিত তার নামাজকে মিরাজের পর্যায়ে উন্নীত করা। আল্লাহ্ তায়ালার নৈকট্য অর্জনের চূড়ান্ত পর্যায়, নামাজের মাঝেই অন্বেষণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “মানুষ তার রবের সর্বাধিক নৈকট্য, নামাজের মাঝেই অর্জন করতে পারে”। নামাজ আদায়কারী ব্যক্তি, নামাজের মধ্যে তার রবের সাথে কথা বলে, তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করে, তাঁর বড়ত্ব ও মহানত্বকে উপলব্ধি করে। একারণে নামাজে মনের মধ্যে ভয়, শঙ্কা ও আতঙ্কের উদ্রেক হয়, আর এর থেকে ববস্থি ও প্রশান্তি অর্জনের জন্য নামাজের শেষে দুইবার সালাম প্রদানের জন্য আদেশ দেয়া হয়েছে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিস শরীফে, ফরজ (আলহামদুলিল্লাহ), তেত্রিশ বার তাকবীর আল্লাহ্ আকবর) ও একবার তাহলীল পাঠের জন্য বলেছেন। এর কারণ হল, নামাজের মাঝের ভুলত্রুটি তাসবীহের দ্বারা মুছে দেয়া হয়।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।