যদি কোন ব্যাক্তি পৃথিবীতে সমৃদ্ধি এবং আখিরাতে সুখি হতে চায়, তাকে এই তিনটি গুন গুণান্বিত হতে হবে, কোন জীবের কাছ থেকে কিছু গ্রহণ না করা, কোন মুসলিমের দুর্নাম নাকরা [ অবিশ্বাসীদের জিম্মি না করা, যদিও তারা মৃত হয়]| অন্নের অধিকারের কিছু ভোগদখল না করা। মুজাদ্দিদে আলফে সানী, ইমামে রব্বানী কুদ্দিসা সিররুহ্র তার মাকতুবাত নামক কিতাবের প্রথম খণ্ডের তিনশ চারতম মাকতুবে বলেছেন যে: আল্লাহ্ তায়ালার প্রতি হামদ ও শুকরিয়া জ্ঞাপনের পর ও রাসুলুল্লাহ সাল্লালাহ্ব আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ ও সালাওয়াত প্রেরণের পর তোমাদের জন্য চিরস্থায়ী সৌভাগ্য অর্জনের দোয়া করছি। আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন মজিদের বহু আয়াতে করীমায়, সালিহ আমল (নেক কাজ) রী মুমিনগণের জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন। এই সালিহ আমল কি? কল্যাণকর কাজের সবগুলিই, নাকি তার কয়েকটি? ঘদি এর দ্বারা কল্যাণকর কাজের সবগুলিই উদ্দেশ্য হয় তবে কেউই তা পালন করতে সক্ষম হবে না। যদি কয়েকটি উদ্দেশ্য হয়ে থাকে তবে সেগুলি কি যা আমাদের থেকে চাওয়া হচ্ছে? অবশেষে আল্লাহ্ তায়ালা করুণা করে আমাদেরকে তা এভাবে অবহিত করেছেন যে, সালিহ আমল হল, ইসলামের পাঁচটি রুকন বা স্তস্ত। ইসলামের এই পাঁচটি ভিন্তিকে কেউ যদি যথাযথ উপায়ে নিখুঁতভাবে পালন করে তবে জাহান্নাম থেকে তার মুক্তির ব্যাপারে আশা করা যায়। কেননা এগুলি মুলত সালিহ আমলের অন্তর্ভূক্ত যা মানুষকে পাপাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করে। এর ব্বপক্ষে কুরআন করীমের সুরা আনকাবুতের পঁয়তাল্লিশতম আয়াতে বলা হয়েছে যে, “যথাযথভাবে আদায়কৃত নামাজ মানুষকে অনিষ্ট ও অশ্লীল কর্ম করা থেকে বিরত রাখে"। কোন মানুষের যখন ইসলামের পাঁচটি শর্ত যথাযথভাবে পুরণ করার নসীব হয়, তখন তার দ্বারা নিয়ামতের শুকরিয়াও আদায় হয়ে যায়। কেননা আল্লাহ্ তায়ালা সুরা নিসা”র একশ ছিচল্লিশতম আয়াতে বলেছেন যে, “তোমরা ঈমান এনে শুকরিয়া আদায় করলে তোমাদের শাস্তি দিব না”। এমতাবস্থায়, ইসলামের পাঁচটি শর্তকে যথাযথভাবে পুরণ করার জন্য জান-প্রাণ দিয়ে চেষ্টা করা উচিত। এই পাঁচটি শর্তের মধ্যে ঈমানের পরে নামাজ হল সর্বাধিক গুরুত্বপূর্ণ, দ্বীনের মুল স্তম্ত। নামাজের আদবগুলি থেকে যেন কোনটি বাদ পরে না যায় সেজন্য সচেষ্ট থাকা উচিত। নামাজ যদি যথাযথভাবে আদায় করা যায়, তবে 156
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।