রাসুল সাল্লাহি আলাইহিস সালামের নিমিত্তে, আলাহি ওয়া আলা আলি কুল্িন মিনাসসালাগাতি এফদালুহা ওয়ে মিনেত্তেপ্্িমাতি একমেলুহা, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমীন। ইমাম রাব্বানি রাম্ষাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত তকিতাবের দ্বিতীয় সংস্করণের উনসন্তুর তম চিঠিতে “আমার সমস্ত হামদ আল্লাহ তালার জন্য এবং সালাম তার বান্দাদেরকে যাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন এবং ভালবেসেছেন। আপনার চিঠি পৌইছেছে। এটি বোঝা যায় যে আমাদের বন্ধু সঠিক পথ পরিহার করেন নি এবং আমরা খুশি। আল্লাহ তালা আপনাকে সঠিক পথে সফল করুন এবং সঠিক পথেই রাখুন। “আমরা এবং আমাদের বন্ধুরা আপনার আরোপিত কাজ অব্যাহত রেখেছি। আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, পঞ্চাশ অথবা ষাট জনের জামাতে।,” আপনি বলেন। এই জন্য আল্লাহ তালার হামদ জ্ঞাপন করছি। এটি কত বড় রহমত, যখন হৃদয় আল্লাহ তালার হয়ে যায়, এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার নির্দেশ শারিয়াত পালন করে। এই সময়ে, অধিকাংশ মানুষ নামাজ আদায় করতে চায় না। সেই কারনে আমার প্রিয,আপনাকে সতর্ক করতে চাই এই বিষয়ে। ভালো করে শোনেন আমাদের প্রিয় রাসুল সাল্লাহি আলাইহিস সালাম বলেছেন:“সবচেয়ে বড় চোর সে যে নিজের নামাজে চুরি করে।” তারা জিজ্ঞেস করলেন, “ হে রাসুলুল্লাহ! একজন মানুষ কিভাবে তার নিজের নামাজ থেকে চুরি করে?” তিনি বললেন, “ রুকু এবং সিজদা সঠিকভাবে না করে।” অন্য একটি সময়ে তিনি বলেছেন: «“ আল্লাহ তালা ওই বাক্তির নামাজ কবুল করেন না, যে সঠিক ভাবে কোমর রাখে না রুকু এবং সেজদার সময়।” একবার এক ব্যাক্তিকে সঠিকভাবে রুকু এবং সিজদা না করতে দেখে তিনি বললেন, “তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের হয়ে মৃত্যুর ভয় করো না কেননা তুমি এভাবে তোমার নামাজ আদায় করো ?” তিনি আবার বলেন, “নামাজ আদায়ের সময়, রুকুর পড়ে যদি তুমি পুরোপুরি সোজা হয়ে না দাড়াও, যদি তোমার দাঁড়ানোর ফলে সমস্ত অঙ্গপ্রতঙ্গ স্বাভাবিক না হয়, তমার নামাজ সম্পন্ন হব না।” তিনি আবার একদিন একজনকে সঠিকভাবে নামাজ আদায় না করতে দেখে বলেন, “যদি তুমি সঠিকভাবে দুই সিজদার মাঝখানে সঠিকভাবে না বস তবে নামাজ সম্পন্ন হবে না।” তিনি পুনরায় একজনকে নামাজের নিয়ম ফরজ এবং রুকুন সমূহ সম্পূর্ণ রুপে আদায় না করতে দেখে, সঠিক ভাবে রুকুর পরে না দাঁড়াতে দেখে এবং দুই সিজদার মাঝ খানে সঠিক ভাবে বসতে না দেখে বললেন,“তুমি যদি এই ভাবে নামাজ 154
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।