নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আখিরাতের সাথে সম্পর্কিত। তাই দুনিয়ায় থাকা অবস্থায় মূলের থেকে ষ্বাদ পেতে হলে মিরাজ তথা উর্ধগমন নোফসের পরিশোধন ও উন্নয়ন) করা আবশ্যক হয়। মুমিনের জন্য নামাজই মিরাজ। এই নিয়ামত শুধুমাত্র এই উম্মতের জন্যই বরাদ্ধ করা হয়েছে। এই উম্মত শ্বীয় পয়গন্বরের অনুসরণের মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করতে পারে। কেননা তাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দুনিয়ার জগতকে পিছনে ফেলে আখিরাতের জগতে ভ্রমণ করেছিলেন। জান্নাতে প্রবেশ করেছেন এবং মহান আল্লাহ্‌র দর্শনপ্রাপ্ত হয়ে সৌভাগ্যবান হয়েছিলেন। হে মহান প্রতিপালক! আমার রব! অনুগ্রহ করে তুমি এ মহান পয়গন্ধর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে তার মহানত্বের যথোপযুক্ত প্রতিদান ও পুণ্য ইহসান কর। একইসাথে সমস্ত নবী-রাসূল “আলাইহিমুস সালাম ওয়াস সালাওয়াত'কে অসংখ্য সওয়াব ও পুণ্য দান কর, যুগে যুগে যারা মানবজাতিকে তোমার পরিচয় বাতলে দিয়েছেন, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আহবান করেছেন এবং তোমার পছন্দনীয় পথ প্রদর্শন করেছেন। তাসাউফের পথে গমনকারীদের মধ্য থেকে অনেকেই, নিজেদেরকে নামাজের হাক্বীকত সম্পর্কে যথাযথভাবে অবহিত না করার কারণে, নামাজের সাথে সম্পর্কিত সৌন্দর্য, পূর্নতা ও স্বাদের সাথে পরিচয় না করিয়ে দেয়ার কারণে, নিজেদের সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। নিজেদের লক্ষ্যে পৌছানোর জন্য বিভিন্ন মাধ্যমকে আঁকড়ে ধরেছে। এমনকি এদের কেউ কেউ, নামাজকে এই পথের বাইরের কিছু ভেবেছে, মাকসাদের মেল লক্ষ্যের) সাথে সম্পর্কহীন মনে করেছে। রোজাকে নামাজের চেয়ে উত্তম ধারণা করেছে। যারা নামাজের হাক্বীকতকে বুঝতে সক্ষম হয়নি তাদের মধ্য থেকে অনেকেই মনোযাতনাকে লাঘব করার জন্য, রূহকে তৃপ্ত করার জন্য সিমা”(তাসাউফী গান) ও সুরে অর্থাৎ সংগীতের মাঝে, আত্মহারা হওয়ার মাঝে সমাধান খুঁজে বেরিয়েছে। নিজেদের মাকসাদকে, মাশুককে সংগীতের পর্দার অন্তরালে মনে করেছে। একারণে গানবাজনায় লিপ্ত হয়েছে। অথচ তারা “আল্লাহ তায়ালা হারামের মাঝে শিফা তথা আরোগ্যদানকারী কোন প্রভাব সৃষ্টি করেননি” হাদিসটি সম্ভবত শ্রবণ করেছে। আসলে, আনাড়ি সাঁতারু ডুবে যাওয়ার মুহুর্তে হাতের কাছে যাকিছু পায়, তা শুকনো খড় হলেও ধরে বাঁচতে চায়। ইশকৃ তথা প্রেম, আশিককে বধির ও অন্ধ করে দেয়। তাদেরকে দি নামাজের সৌন্দর্য থেকে একটা কিছু আম্বাদন করানো যায়, তবে তারা সিমা, ও সুরের কথা মুখেও আনত না! আত্মহারা হওয়ার (তাসাউফী বিশেষ পদ্ধতিতে নিজেকে সম্পূর্নরূপে ভুলে যাওয়ার) কথা কন্পনাতেও আনত না। 150

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।