করার মাধ্যমে, নামাজ একাই মুসলমানিত্বের ধারক, বাহক ও পরিচায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের জন্য আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের যতগুলি মাধ্যম রয়েছে, নামাজ তার মধ্যে প্রধানতম। সমস্ত নবী রাসুলের সর্দার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম, মিরাজ রজনীতে মহান আল্লাহ তায়ালার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তার এই দর্শন পার্থিব জীবনে ফিরে আসার পরে, দুনিয়ার উপযোগী করে শুধুমাত্র নামাজের মাঝে সীমিত করে দেয়া হয়েছে। আর এজন্যই হাদিসে বর্নিত আছে যে, "নামাজ, মুমিনের মিরাজস্বরূপ”। অন্য এক হাদিসে বলা হয়েছে, নামাজের সময়ই মানুষ মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়"। যথার্থভাবে আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্ক অনুসারী আল্লাহ্র প্রিয় বান্দারা, রাসুলের মহান মিরাজ থেকে এই দুনিয়াতেই আংশিকভাবে ভাগীদার হয়। আর তা শুধুমাত্র নামাজের দ্বারাই অর্জন করা সম্ভব। এটা সত্য যে, এই দুনিয়াতে মহান আল্লাহ তায়ালার পবিভ্র দর্শন অর্জন করা সম্ভব নয়। দুনিয়ার প্রেক্ষাপট এর জন্য উপযোগী নয়। তথাপি যারা নিষ্ঠার সাথে পরিপূর্ন ভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হল, সেইসব বুজুর্গ ব্যাক্তিরা শুধুমাত্র নামাজ আদায়ের সময় নবীজীর মিরাজ থেকে কিছুটা বরকত অর্জন করে থাকে। ঘদি নামাজ আদায়ের জন্য আদেশ না দেয়া হত তবে চূড়ান্ত মাকসাদ্-এর সুন্দর রূপ থেকে পর্দা কে সরাত? কি করে আশিকরা তার মাশুককে খুজে পেত? নামাজ, দুঃখ ভারাক্রান্ত রূহকে স্বাদের যোগান দেয়। অসুস্থ হৃদয়ে প্রশান্তির শীতল বাতাস বৈয়ে দেয়। নামাজ হল রূহের খাবার, ক্কালবের শিফা বা আরোগ্যের মাধ্যম। নামাজের জন্য আযানের আদেশ দেয়ার ক্ষেত্রে 'হে বিলাল! আমাকে প্রশান্তি দাও! এইভাবে বলার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বুঝিয়েছেন, আর "নামাজ, আমার ক্বালবের আনন্দ ও চোখের মনি' এই হাদিস শরীফের দ্বারাও এই বিষয়ের প্রতি ইঙ্গিত আলোসমুহ, রংসমুহ, ক্কালবের প্রশান্তি ও তৃপ্তি, বুঝা না বুঝা তাজাল্লীসমূহ, সিফাতসহ কিংবা সিফাতহীণ প্রকাশের যে কোনটি নামাজের বাইরে অর্জিত হলে এবং নামাজের হাকীকত থেকে কিছুই বুঝতে না পারলে, যা কিছু অর্জিত হয়েছে তা কেবলি ছায়া, প্রতিফলন ও প্রতিচ্ছবি হিসেবে অর্জিত হয়েছে। যা মুলত অবাস্তব ধারনা ও কন্সনা বৈ আর কিছু নয়। নামাজের হ্বাকীকতকে প্রকৃত অর্থেই বুঝতে পেরেছে এমন কামিল ব্যাক্তি খন নামাজে দাঁড়ায়, তখন সে যেন এই দুনিয়া থেকে বের হয়ে আখিরাতের জীবনে প্রবেশ করে এবং আখিরাতের জন্য খাঁচ এমন কিছু নিয়ামত থেকে কিছুটা অর্জন করতে সফল হয়। মাঝে কোন ধরনের প্রতিফলন, কল্পনার মিশ্রণ ব্যাতীত সরাসরি মুল থেকে আধ্যাত্মিক বাদ অর্জন করে। কেননা, দুনিয়ার যাবতীয় নিয়ামত ও পূর্নতা মুলত রূপকভাবে ও আসলের দৃশ্যমান ছায়া হিসেবে অর্জিত হয়। মাঝে কোন ধরণের পর্দা কিংবা কৃত্রিমতার অবকাশ না দিয়ে সরাসরি মুল থেকে স্বাদ আঙ্বাদন করা 149
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।