নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

হওয়া উচিত। না দেখে বিশ্বাস করার নামই ঈমান। অতএব, দৃশ্যমান কোন কিছুর উপর ঈমান আনা অবান্তর। জান ক্কবজের আগ পর্যন্ত মুমিনের তওবা কবুল হয়। ৪. সুর্যের পশ্চিম দিক থেকে উদয়ের পূর্বেই ঈমান গ্রহণ করা উচিত। কিয়ামতের সবচেয়ে বড় আলামতসমুহের মধ্য থেকে একটি হল, সূর্ধের পশ্চিম দিক দিয়ে উদয় হওয়া। যখন সূর্ধ পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সমস্ত মানুষ তা দেখে ঈমান গ্রহণ করবে। কিন্তু এই ঈমান গ্রহণ করা হবে না। কেননা তখন তওবার দরজা বন্ধ করে দেয়া হবে। ৫. মহান আল্লাহ্‌ তাআলা ব্যতীত আর কেউই গায়িব তথা অদৃশ্য জগত সম্পর্কে কোন জ্ঞান রাখে না, এটা বিশ্বাস করা। অর্থাৎ গায়িব কেবলমাত্র আল্লাহ্‌ তা”আলাই জানেন। তিনি বিশেষ অনুগ্রহ করে যদি কাউকে গায়িবের বিষয়ে জানান তবেই সে জানতে পারে। ফেরেশতা, জ্বিন, শয়তান এমনকি পয়গম্বররাও নিজ থেকে গায়িব জানতে পারে না। মহান আল্লাহ্‌ তা”আলাই তার প্রেরিত নবী-রাসুলদের ও সালিহ বান্দাদের কখনো কখনো গায়িবের বিষয়ে জানিয়ে থাকেন। ৬. ঈমান ও ইবাদতের সাথে সম্পর্কিত দ্বীনী হুকুমসমূহের কোনটি, কোন ধরনের জারুরাত কিংবা উজর না থাকলে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা উচিত নয়। আহকামে ইসলামিয়া অর্থাৎ ইসলামের আদেশ ও নিষেধসমূহের কোনটিকে হান্কাভাবে নেয়া, পবিত্র কুরআনকে অবজ্ঞা করা, ফেরেশতা ও নবীগণদের থেকে একজনকে নিয়েও উপহাস করা এবং তাদের মাধ্যমে যে আদর্শ ও বিশ্বাস শিক্ষা দেয়া হয়েছে তা কোনধরনের বাধ্যবাধকতা না থাকা স্বত্বেও মৌখিকভাবে অধ্ীকার করা, কুফুরীর শামিল। তবে আল্লাহ্‌ তা”আলার একত্ববাদ, ফেরেশতাদের অস্তিত্ব, নামাজ ও গোসলের ফরজ হওয়া ইত্যাদির মত বিষয়, যদি মৃত্যুর হুমকি থেকে বাঁচার জন্য মৌখিকভাবে অস্বীকার করে সেক্ষেত্রে ব্যক্তি কাফির হয় না। কেননা মৃত্যুর হরমকি থেকে বাঁচার চেষ্টা, জারুরাত হিসেবে বিবেচিত হয়। ৭. ইসলাম ধর্মের প্রয়োজনীয় যেসব বিষয়ে শরীয়ত কর্তৃক স্পষ্ট বিধান দেয়া হয়েছে সেসব বিষয়ে সন্দেহ পোষণ করা কিংবা দ্বিধা-দন্দে ভোগা উচিত নয়। নামাজ আদায় করা ফরজ, মদ ও আযালকোহল জাতীয় পানীয় পান করা, জুয়া খেলা, সুদ ও ঘুষ খাওয়া ইত্যাদি শরীয়তে হারাম করা হয়েছে। এগুলি নিয়ে সন্দেহ পোষণ করলে অথবা এর মত প্রসিদ্ধ কোন হারামকে হালাল হিসেবে কিংবা প্রসিদ্ধ কোন হালালকে হারাম হিসেবে গ্রহণ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। ৮. ঈমান, ইসলাম ধর্ম যেভাবে শিখিয়েছে সেভাবেই হওয়া উচিত। নিজ বিচার-বিশ্লেষণ ও বুঝ অনুযায়ী, দার্শনিক ও বিজ্ঞানীদের মতানুষায়ী বিশ্বাস করলে, তা ঈমান হবে না। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই ঈমান তথা বিশ্বাস করতে হবে। 14

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।