নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

এজন্য আমাদের মহান প্রভুকে অসংখ্য ধন্যবাদ, হামদ ও শুকরিয়া জানাই। তার প্রিয় পয়গন্বরের উপর দুরুদ ও সালাওয়াত পাঠ করি, তাহিয়্যাত জানাই এবং দোয়া করি। নামাজ আদায়ের সময় যে আধ্যাত্মিক শান্তি ও তৃপ্তি অর্জিত হয় তা বর্ননাতীত। আমার ওস্তাদ মাজহার-ই জান-ই জানান বলেছেন যে, 'নামাজ আদায়ের সময় আল্লাহ তায়ালাকে দেখা সম্ভব না হলেও যেন উনাকে দেখছি এমন একটি হাল বা অবস্থা অর্জিত হয়”। তাসাউফের সকল মহান ব্যাক্তি ত্বই এই হালের অর্জিত হওয়ার ব্যাপারে এঁক্যমত প্রকাশ করেছেন। ইসলামের শুরুর দিকে কুদুসের দিকে ফিরে নামাজ আদায় করা হত। যখন বাইতুল মুকাদ্দাস থেকে হযরত ইব্রাহীম আলাইহিস সালামের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায়ের আদেশ এল তখন মদিনার ইহুদিরা অসন্তুষ্ট হল। তারা মুসলমানদের জিজ্ঞাসা করল, এতদিন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছ তার কি হবে? তাদের এই প্রশ্নের জবাব হিসেবে মহান আল্লাহ তায়ালা সুরা বাকারার ১৪৩তম আয়াতে এরশাদ করেছেন যে, আল্লাহ তায়ালা তোমাদের ঈমানকে নষ্ট হতে দিবেন না'। অর্থাৎ তোমাদের আদায়কৃত নামাজসমূহ বিনিময়হীন থাকবে না বলে জানিয়ে দিয়েছেন। এখানে নামাজের জায়গায় ঈমান শব্দ ব্যবহার করা হয়েছে। এ থেকেই বুঝা যায় যে, নামাজকে সুন্নত রোসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থা) অনুযায়ী আদায় না করা হলে ঈমানকে নষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, আমার চোখের নূর ও স্বাদ, নামাজের মাঝে রয়েছে'। এই হাদিস শরীফের ব্যাখ্যা হল, নামাজের সময় মহান আল্লাহ তায়ালা দেখা দেন আর তার দর্শন পেয়ে আমার চোখ তৃপ্তি পায়। এক হাদিস শরীফে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “হে বিলাল রোদিয়াল্লাহু আনহু) আমাকে প্রশান্তি দাও”। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন, হে বিলাল! আযান দিয়ে, নামাজের ইকামত দিয়ে আমাকে প্রশান্তি লাভ করাও। নামাজ ছাড়া অন্য কিছুর মাঝে পরিতৃপ্তির অন্বেষণ গ্রহণযোগ্য নয়। যে নামাজকেই সঠিকভাবে আদায় করতে পারে না, একে পরিত্যাগ করে সে দ্বীনের অন্যান্য দ্বায়িত্বসমূহ আরো বেশি পরিমাণে ত্যাগ করে। নামাজের ফজিলত মুজাদ্দিদ-ই আলফে সানী ইমাম রব্বানী রহমাতুল্লাহি আলাইহি তার “মাকতুবাত' নামক কিতাবের প্রথম খন্ডের দুইশ একষট্টিতম পত্রে বলেছেন যে: এই বিষয়টি নিশ্চিতভাবেই জানা দরকার যে, নামাজ ইসলামের পাঁচটি শর্তের দ্বিতীয়টি। সকল ধরনের ইবাদতকে নিজের মাঝে শামিল করেছে। ইসলামের এক পঞ্চমাংশ, কিন্তু সবধরনের ইবাদতকে নিজের মাঝে একত্রিত 148

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।