নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

নামাজের হাক্বীকত ইসলামের প্রসিদ্ধ আলেম হযরত আবদুল্লাহ দেহলেতী রাহমাতুল্লাহি আলাইহি তার "মাকাতিব-ই শরীফা' নামক কিতাবের ৮&তম মাকতুবে বলেছেন যে: আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করা, রুকুর পরে কাওমা করা (সোজা হয়ে দাঁড়ানো) এবং দুই সেজদার মাঝে জালসা করা(সোজা হয়ে বসা) আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন। রুকুর পরে দাঁড়ানো ও দুই সেজদার মাঝে বসা অনেক আলেমের মতে ফরজ। হানাফী মাজহাবের মুফতী কাজী খান এ ব্যাপারে বলেছেন যে, এই দুটি নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। এগুলির কোন একটি ভুলে আদায় না করলে সাহু সেজদা করা ওয়াজিব হয়, আর ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে নামাজ পুনরায় আদায় করতে হবে। যারা এই দুইটিকে সুন্নত-ই মুয়ান্কাদা হিসেবে বিবেচনা করেছেন তারাও একে ওয়াজিবের কাছাকাছি সুন্নত বলেছেন। সুন্নতকে গুরুত্বহীন ভেবে, অবজ্ঞা করে ত্যাগ করলে কুফুরী হবে। নামাজের কিয়ামে, রুকুতে, কাওমা করাতে, জালসাতে, সেজদাতে ও বসার মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থার প্রকাশ পায় যার সবগুলিই আলাদা আলাদাভাবে গুরুত্ব বহন করে। আসলে এর মধ্যমে সমস্ত ইবাদতকে নামাজের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন. পবিত্র কুরআন তিলাওয়াত, তাসবীহ তথা সুবহানাল্লাহ বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ ও সালাওয়াত পাঠ করা, কৃত গুনাহসমূহের জন্য ইস্তিগফারক্ষেমা প্রার্থনা) করা এবং যাবতীয় চাহিদা ও প্রয়োজনের কথা শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালার দরবারে পেশ করে তার সাহায্য কামনা করে দোয়া করা এগুলির সবই নামাজের মাঝে নিহিত রয়েছে। বৃক্ষরাজি নামাজের কিয়ামের মত সোজা হয়ে দাঁড়িয়ে আছে, পশুরা রুকুর মত আর জড় পদার্থরা নামাজের শেষ বৈঠকে বসার মত করে জমিনে অবস্থান করছে। নামাজ আদায়কারী ব্যাক্তি সমস্ত সৃষ্টির ইবাদতের ন্যায় ইবাদত করতে সক্ষম হয়। নামাজ, মিরাজ রজনীতে ফরজ করা হয়েছে। এ রাতে মিরাজ তথা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে বিশেষ মর্ধাদা অর্জনকারী আল্লাহ্‌র প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ ও অনুকরণ করার কথা ভেবে যে মুসলমান ব্যাক্তি নামাজ আদায় করবে, সে এ মহান পয়গন্বরের সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামের মত আল্লাহ্‌র নৈকট্য অর্জনের পথে ধাপে ধাপে মর্যাদার স্তর পার হয়ে সম্মানিত হতে থাকবে। যারা মহান আল্লাহ তায়ালার দরবারে তার প্রিয় রাসুলের অনুসরণ করে আদবের সাথে নম ও বিনয়ী হয়ে হুজুর তথা একাগ্রচিত্তে নামাজ আদায় করতে পারবে তারা কতটা সম্মানিত মাকামে স্তরে) পৌছেছে তা নিজেরাই উপলব্ধি করতে পারবে। মহান আল্লাহ তায়ালা ও তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দয়ার বশবর্তী হয়ে এই উম্মতকে বড় ধরনের অনুগ্রহ করেছেন, নামাজকে ফরজ করেছেন। 147

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।