দুই রাকাত নামাজ, প্রত্তেকদিন সকালের ফরজের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করতেন। মুসলিম সআবু দাউদ রাদিয়াল্লাহ্ব তালা এই হাদিসটি উল্লেখ করেছেন। ২১. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্নিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নফল ইবাদতসমুহের মধ্যে ফজরের দুই রাকাত সুন্নতকে সবচেয়ে বেশি নিয়মিতভাবে পালন করেছেন। এই হাদিস শরীফটি বুখারী শারীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এই হাদিস শরীফ থেকে বুঝা যাচ্ছে যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহ্র আনহা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজগুলির সাথে আদায়কৃত সুন্নত নামাজসমূহকে নফল নামাজ হিসেবে গণ্য করেছেন। ইসলামের মহান আলেম, আল্লাহভক্তদের নেতা, দালালাতপন্থী বিদায়াতপন্থী ও মাজহাব বিরোধীদের বিপক্ষে আহলি সুন্নাতের শক্তিমান রক্ষক, সত্য দ্বীনকে প্রচারের জন্য আল্লাহ্র পক্ষ থেকে দ্বায়িত্বপ্রাপ্ত, বিদায়াতকে নির্মুলকারী বিখ্যাত মুজাহিদ, ইমাম-ই রব্বানী মুজাদিদদ-ই আলফে সানী আহমদ বিন আবদুল আহাদ ফারুকী শেরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি কর্তক রচিত ইসলামের ইতিহাসে নজিরবিহীন, “মাকতুবাত”, নামক গ্রন্থের উনত্রিশতম মাকতুবে (পত্রে) বলেছেন যে: আল্লাহ তালা যা কিছু অনুমোদন করেছেন তা ফরজ এবং নফল। ফরজ ইবাদাতের সাথে নফলের তুলনায় নফলের তেমন কোন গুরুত্ব নেই। নিদিষ্ট সময়ে ফরজ নামাজ আদায় করা এক হাজার বছর নফল আদায়ের চেয়েও গুরুত্বপূর্ণ। সকল প্রকার নফল যেমন নামাজ রোজা যাকাত ফিকর সব একি রকম। অধিকিন্তু ফরজ নামাজের সময় এর সুন্নাত এবং আদাব সমূহ পালন করা নফলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সকালের নামাজ জামাতে আদায়ের পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু জামাতের দিকে তাকালেন, দেখলেন একজন সদস্য অনুপস্থিত, তিনি জিজ্ঞেস করলেন সে কোথায়। তার সাহীরা বললেন, “তিনি প্রত্যেক রাতে নফল ইবাদাত করেন। ধারণা করা যায় ঘুমের কারনে তিনি জামাতে অংশগ্রহণ করতে পারেন নি।” আমিরুল মুমিনিন বললেন, “যদি সে সারা রাত ঘুমিয়ে সকালে জামাতে নামাজ আদায় করে তবে তা অধিক উত্তম।” মাকরুহ এবং নফল ইবাদাত সমুহ ধিকর তাফাকৃকুর মুরাকাবা বাদ দিয়ে ফরজ আদায় করা অধিক গুরুত্বপূর্ণ। হাঁ ঘদি এগুলো একসাথে পালন করা যায় মাকরুহ না করে তবে তা অবশ্যই ফধিলতপূর্ণ। ফরজ ছাড়া এসবের কোনই মুল্য নেই। এই কারনে, জাকাতের জন্য একটি স্বর্ণ মুদ্রা দেয়া, নফল ইবাদাতের জন্য হাজার ব্বর্ণ মুদ্রা খরচের চেয়ে উত্তম। যাকাতের মুদ্রা দেয়ার সময় এর আদবের দিকে লক্ষ রাখতে হবে, যেমন যাকাত নিকট আত্মীয়দের মধ্যে দেয়া নফল আদায়ের জন্য দানের চেয়ে উত্তম। এছাড়া, যারা মাঝরাতের পড়ে নফল নামাজ আদায় করতে চান, তারা অবশ্যই পূর্বের ক্কাা নামাজ 145
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।