নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯. আসহাবে কিরামদের মধ্যে বিখ্যাত বুরাইদা-ই আসলামি রাদিয়াল্লাহ্ আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “ তোমাদের সাথে আমার সম্পর্কের মূল ভিত্তি হল নামাজ। নামাজ ত্যাগকারী ব্যাক্তি কাফিরে পরিণত হয়”। এই হাদিস থেকে নামাজ আদায়কারী ব্যাক্তির মুসলমান হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়। আরো বোঝা যায়, যে ব্যাক্তি নামাজকে গুরুত্ব দেয় না, অবশ্য পালনীয় কর্তব্যের তালিকায় প্রথমে স্থান দেয় না, নামাজকে ফরজ হিসেবে গ্রহন করে না এবং এ কারণে আদায় করে না সে কাফির হয়ে যায়। ইমাম আহমদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজাহ উপরোক্ত হাদিস শরীফটি নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। ১০- আবুজেরি গাফফারি বলেছেন: “শরতের দিনে, রাসূলুল্লাহর সাথে ঘুরছিলাম” পাতা ঝরে পড়ছিল। তিনি দুটি ডাল ভাংলেন আকস্মিক। তিনি বললেন, ও আবু জার, যখন কোন বাক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদাত করে, তখন তার পাপ সমূহ এভাবে পাতা ঝরার মত করে ঝরে পড়ে। ইমাম আহমেদ এই হাদিসটি উল্লেখ করেন। ১১. যাইদ বিন খালিদ জুহানি থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “কোন মুসলমান ব্যাক্তি যদি সহীহ-শুদ্ধভাবে গুনাহসমূহ করে দেয়া হয়”। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই হাদিস শরীফটি ইমাম আহমদের কিতাবে বর্নিত আছে। ১২. আবদুল্লাহ বিন আমর ইবনে আস্‌ রাদিয়াল্লাহ্ব আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে,“ কোন ব্যাক্তি নামাজ আদায় করলে এ নামাজ কিয়ামতের দিনে নূর আলো) ও বুরহানদেলিল)এ পরিণত হবে এবং তার জাহান্নাম থেকে মুক্তির উছিলা হবে। আর নামাজকে মুহাফাজা সংরক্ষণ) না করলে তা নূর ও বুরহানে পরিণত হবে না এবং সে নাজাত পাবে না। কারুন, ফেরাউন, হামান ও উবেই বিন খালাফ এর সাথে জাহান্নামে অবস্থান করবে” দেখা যাচ্ছে যে, কোন ব্যাক্তি যদি ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব সহ যথাযথভাবে নামাজ আদায় করে তবে এই নামাজ কিয়ামতের সময়ে তার জন্য নূর হয়ে সঙ্গ দিবে। আর যথাযথভাবে নামাজ আদায় না করলে, নামাজকে মুহাফাজা না করলে কিয়ামতের দিবসে কাফিরদের সাথে একত্রে থাকতে হবে। অর্থাৎ তাদের সাথে জাহান্নামের কঠিন শান্তি ভোগ করতে হবে। উবেই বিন খালাফ মক্কার কুখ্যাত কাফিরদের অন্যতম ছিল। উহুদের যুদ্ধের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম নিজের মুবারক হাত দ্বারা তাকে জাহান্নামে পাঠিয়েছিলেন। উপরোক্ত হাদিস শরীফটি ইমাম আহমদ ও দারিমী নিজ নিজ কিতাবে বর্ননা করেছেন। আর ইমাম বায়হাকী তার শুয়াবুল ঈমান নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিরমিজি শরীফে বর্নিত আছে ষে, প্রসিদ্ধ 142

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।