নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতের ই'তিকাদকে চারিদিকে ছড়িয়ে দেয়া। এরূপ জিহাদে লিপ্ত ব্যাক্তিদেরকে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করবে তারা এদের দ্বারা অর্জিত সওয়াবের ভাগীদার হবে। পবিত্র আয়াত ও হাদিস সমুহের দ্বারা বুঝা যায় যে, যাকাত ও সদকার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। তথাপি মৃত্যুর সাথে পাঞ্জারত কোন ব্যাক্তিকে খাবার-পানীয় ইত্যাদি দান করে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা নামাজ আদায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন আমল অধিকতর গুরুত্ব অর্জন করে।) ৬- জাবির বিন আব্দুল্লাহ বলেন : রাসুল সাল্লাহি আলাইহিস সালাম বলেছেন: (মানুষ এবং অবিশ্বাসের মধ্যে সীমানা হচ্ছে নামাজ পরিত্যাগ করা করা।) নামাজ মানুষকে অবিশ্বাসী হতে দেয় না। দি এটি পরিত্যাগ করা হয়, মানুষ অবিশ্বাসীতে পরিনত হতে শুরু করে। হাদিস শারিফটি মুসলিম শরিফে লিখা আছে। এই হাদিসটি প্রমান করে নামাজ পরিত্যাগ করে ভুল কাজ। অনেক সাহাবী বলেছেন যারা বিনা কারনে নামাজ পরিত্যাগ করে তারা অবিশ্বাসীতে পরিনত হয়। শাফি এবং মালিকী মাঝহাব অনুসারে, তিনি অবিশ্বাসী হয়ে যায় না, যাইহউক তাকে হত্যা করা ওয়াজিব। মাহাফি মাঝহাবের মতে তাকে প্রহার করতে হবে এবং জেলে বন্দি করতে হবে ঘতদিন না নামাজ আদায় শুরু করে। ৭. উবাদা বিন সামিত রাদিয়াল্লাহ্ব আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে.“ মহান আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আদেশ দিয়েছেন। যে ব্যাক্তি সুন্দরভাবে অজু করে ওয়াক্ত মত এই নামাজগুলি পড়বে, এর রুকু ও সেজদা সমূহ যথাযথভাবে আদায় করবে তাকে ক্ষমা করার ব্যাপারে মহান আল্লাহ তায়ালা কথা দিয়েছেন। যে ব্যাক্তি নামাজ আদায় করল না তার ব্যাপারে মহান আল্লাহ তায়ালার কোন প্রতিশ্রুতি নেই। তিনি চাইলে তাকে ক্ষমাও করতে পারেন আবার আজাবও দিতে পারেন”। এই হাদিস শরীফটি ইমাম আহমদ, আবু দাউদ এবং নাসাঈ নিজ নিজ হাদিস কিতাবে বর্ননা করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে, নামাজের অন্যান্য শর্তসমূহসহ রুকু ও সেজদার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। মহান আল্লাহ তায়ালা কখনই ওয়াদা ভঙ্গ করেন না। অতএব, সহীহ- শুদ্ধভাবে নামাজ আদায়কারী ব্যাক্তিকে তিনি অবশ্যই ক্ষমা করবেন। ৮- হযরত আবু ইমামি বাহিলি রাদিয়াল্লাহ্ব আনহু বলেছেন: রাসুলুল্লাহ বলেছেন: পাচ ওয়াক্ত নামাজ পড়, রোজা রাখ এক মাস, তমার সম্পদের যাকাত দাও, নির্দেশ সমূহ মানো, তমার রবের জান্নাতে প্রবেশ কর। অর্থাৎ যারা নামাজ আদায় করে, রোজা রাখে, তাদের সম্পদের যাকাত দেয় এবং তাদের উপর আল্লাহ্‌ তালা এবং তার খালিফাদের নির্দেশ মেনে চলে পৃথিবীতে, তিনি জান্নাতে প্রবেশ করবেন।এই হাদিস শারিফটি উল্লেখ করেছেন ইমাম আহমেদ এবং তিরমুষি। 141

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।