নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের ধর্মের মুল ভিত্তি হল ঈমান। যার ঈমান নাই তার কোন ইবাদত বা সৎকর্ম আল্লাহ্‌ তা"আলা পছন্দ করবেন না এবং কবুলও করবেন না। যে ব্যক্তি মুসলমান হতে চায় তার উচিত প্রথমে ঈমান গ্রহণ করা, তারপরে গোসল, অজু, নামাজ ও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য ফরজ ও হারাম সম্পর্কে শিক্ষা গ্রহণ করা। সহীহ ঈমান ক্ষেত্রে সহায়তা করে। বিজ্ঞান, বিশ্বজগতের শৃঙ্খলা ও পারস্পরিক বোঝাপড়ার বিষয় আমাদের সামনে তুলে ধরে দেখিয়ে দেয় যে, এ সবকিছু কাকতালীয় হতে পারে না, অবশ্যই একজন ক্রষ্টা রয়েছেন যার আদেশের অনুগত হয়ে এ জগত টিকে আছে। এভাবে বিজ্ঞান ত্রষ্টাকে বুঝতে, জানতে ও ঈমান গ্রহণের জন্যে সবব কোরণ) হয়। ঈমানের প্রকৃত অর্থ হল, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক মহান আল্লাহ্‌ তা"আলার কাছ থেকে আনা আদেশ-নিষেধ ও জীবন দর্শন সম্পর্কে শিখে তা বিশ্বাস করা। যে সব বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে তা যদি আকল তথা মানবিক বিচার-বিশ্লেষণের সাথে মিলে তবেই ঈমান আনব, এ কথা বলা পয়গম্বরদের প্রতি ঈমান না আনার শামিল। সত্য দ্বীনের মৌলিক বিশ্বাসের বিষয়গুলি কোন বিদ্বান ব্যক্তির আবিষ্কার নয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম দ্বীনকে যেভাবে শিখিয়েছেন, তা “আহলি সুন্নাত আলেম'দের কিতাবসমূহ থেকে সঠিকভাবে জেনে সেভবে বিশ্বাস করা উচিত। সঠিক ও গ্রহণযোগ্য ঈমানের অধিকারী হতে হলে নিন্মোক্ত শর্তসমূহও মেনে চলা উচিত। ১. ঈমান তথা বিশ্বাস নিয়মিত, স্থায়ী ও অবিচল হওয়া উচিত। এক মুহুর্তের জন্যও তা থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। কেউ ঘদি বলে, তিন বছর পর আমি ঈমান থেকে বের হয়ে যাব, তার ঈমান এ কথা বলার মুহুর্ত থেকেই ভঙ্গ হয়ে যায়। সে আর মুসলামান থাকে না। ২. মুমিনের বিশ্বাস, ভীতি ও আশার মাঝে ভারসাম্য বজায় রাখে। মহান আল্লাহর শান্তির ভয়ে থরথর করে কাঁপে আবার আল্লাহ্‌ তা"আলার অসীম রহমত থেকেও একমুহুর্তের জন্য নিরাশ হয় না। ছোট বড় সব ধরনের গুনাহ থেকেই বেঁচে থাকার চেষ্টা করা উচিত। গুনাহ এর কারণে যেন ঈমান নষ্ট না হয় সে জন্য সর্বদা ভীত থাকা উচিত। আবার সমস্ত গুনাহ করার পরও মহান আল্লাহ্‌ তা”আলা চাইলে ক্ষমা করতে পারেন। তাই তার রহমতের ব্যাপারেও নিরাশ হওয়া ঠিক নয়। কৃত গুনাহের জন্য সর্বদাই তওবা করা উচিত। কেননা যার তওবা কবুল হয় সে পুরোপুরি নিস্পাপ হয়ে ঘায়। ৩. রূহ কবজ হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ মৃত্যুর সময়ে রূহ যখন গলা পর্যন্ত চলে আসে তার আগেই, ঈমান গ্রহণ করা উচিত। কেননা রূহ খন গলা পর্যন্ত চলে আসে তখন আখিরাতের সবকিছুই চোখের সামনে ভেসে উঠে। এঁ অবস্থায় কাফিররা ঈমান গ্রহণ করতে চাইবে। কিন্তু ঈমানতো গায়বি বিষয়ে 13

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।