বিনা কারনে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তবে সে কাফির হয়ে যাবে। এই প্রেক্ষিতে হে আমার দ্বিনী ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজও ত্যাগ করবেন না, এব্যাপারে অলসতাকে প্রশ্রয় দিবেন না। মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে নামাজ আদায় করুন। কিয়ামতের দিনে মহান আল্লাহ তায়ালার বিচার যদি উপরোক্ত আলেমদের ইজতিহাদের অনুরূপ হয় তখন কি পরিণতি হবে? হাম্বলী মাজহাব অনুযায়ী কেউ দি বিনা উজরে কোরনে) ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে তবে তাকে মুরতাদের ন্যায় হত্যা করা হয়। তাকে গোসল করানো হয় না, কাফন পরিধান করানো হয় না, তার জন্য জানাজার নামাজও পড়া হয় না এমন কি মুসলমানদের কবরস্থানে দাফন না করে বনজঙ্গলে কিংবা পাহাড়-পর্বতে গর্ত করে সমাহিত করা হয়। শাফী” মাজহাবে নামাজ পরিত্যাগকারীকে মুরতাদ আখ্যা দেয়া না হলেও শান্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নামাজ পরিত্যাগকারীর জন্য মালেকী মাজহাবের হুকুম শাফী” মাজহাবের অনুরূপ। আর হানেফী মাজহাবে নামাজ পরিত্যাগকারী ব্যাক্তিকে জেলে বন্দী করে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত সে পুনরায় নামাজ আদায় করতে আরম্ভ করে। কিংবা রক্ত ঝরা পর্যন্ত প্রহার করা হয়। [ শুধুমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠিত রাষ্ট্রে এই শান্তি প্রযোজ্য] পাঁচটি কাজ না করলে পাঁচটি বিষয় থেকে বঞ্চিত হতে হয়। এগুলি হল: ১. মাল-সম্পদের যাকাত আদায় না করলে বরকত থেকে বঞ্চিত হয়। ২. উশর ফেসলের যাকাত) আদায় না করলে ফলনে বরকত কমে যায়। ৩. সদকা প্রদান না করলে শারীরিক সুস্থতা লোপ পায়। ৪. দোয়া না করলে মনোবাসনা পুরণ হয় না। ৫&. নামাজের ওয়াক্ত হলে তা আদায়ে অনীহা করলে শেষ নিংশ্বাসে কালিমা-ই শাহাদাত পড়ার সৌভাগ্য হয় না। হাদিস শরীফে বর্নিত আছে যে: বিনা কারণে নামাজ পরিত্যাগকারী ব্যাক্তিকে মহান আল্লাহ তায়ালা পনেরটি কষ্ট দেন। এর ছয়টি দুনিয়াতে, তিনটি মৃত্যুর সময়ে, তিনটি কবরে, তিনটি কবর থেকে উত্থানের সময় ভোগ করতে হয়। দুনিয়াতেই যে ছয়টি আযাব ভোগ করতে হয়: ১. নামাজ পরিত্যাগকারীর জীবনে বরকত থাকে না। ২. আল্লাহ্র প্রিয় বান্দাদের চেহারায় যে নূরানী সৌন্দর্য থাকে তা তার চেহারা থেকে লোপ পায়। ৩. অন্যান্য সংকর্মের সওয়াব অর্জন থেকে বঞ্চিত হয়। ৪. তার দোয়া কবুল হয় না। &. কারো ভালবাসা পায় না।
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।