নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আদায় না করলে তা আলাদাভাবে আরেকটি কবীরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। এই কবীরা গুনাহ প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সময় (প্রতি ছয় মিনিট) অতিবাহিত হওয়ার সাথসাথে, ধাপে ধাপে বৃদ্ধি হতে থাকে। কেননা ক্কাধা নামাজ, খালি সময় পাওয়ার সাথে সাথে আদায় করা ফরজ। ক্কাধা আদায়ের ব্যাপারে অবহেলা করলে জাহান্নামের আজাব ভোগ করতে হবে। “উমদাতুল ইসলাম” ও “জামিউল ফাতাওয়া” কিতাবে বলা হয়েছে যে, শত্রুর মুখোমুখি থাকা অবস্থায়ও যদি কোন ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সুযোগ থাকে আর তা ত্যাগ করা হয়, তবে সাতশ কবীরা গুনাহ করার মত পাপ হবে'। ক্কাা আদায়ের ক্ষেত্রে বিলম্ব করাও নামাজ ওয়াক্ত মত আদায় না করার অনুরূপ কবীরা গুনাহ। কোন নামাজের প্রথম ক্কাধা আদায়ের নিয়্যাত করে একটির ক্াষা আদায়ের সাথে সাথে, এই সমস্ত গুনাহ থেকে মুক্তি পাবে। সুন্নাত নামাজের বদলে ক্কাঘা আদায়: হযরত আব্দুল কাদির জিলানী কুদ্দিসা সিররুহু তাঁর" ফ্লৃতুহুল গায়িব নামক কিতাবে বলেছেন যে মুমিনের সর্বপ্রথম ফরজসমুহ আদায় করা আবশ্যক। ফরজ আদায় সম্পন্ন হলে, সুন্নাতসমূহ আদায় করবে। তারপর নফলসমুূহ পালনে সচেষ্ট হবে। ফরজের খণ বাকী থাকা অবস্থায় সুন্নাত আদায়ের জন্য মশগুল হলে বোকামি হবে। কোন ইবাদতের ফরজ আদায় না করে সুন্নাত আদায় করলে তা কবুল হয় না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ্র আনহু বর্ননা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফরজ বাকী রয়ে গেছে এমন ব্যক্তি এর ক্কাষা আদায় না করে নফল পালন করলে তা অর্থহীন পরিশ্রম করা হবে। এ ব্যক্তি ফরজের ক্কাযা আদায় না করা পর্যন্ত, আল্লাহ্‌ তায়ালা তার নফল নামাজ কবুল করবেন না”। হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক উদ্ধৃত এই হাদিস শরীফের ব্যাখ্যায় হানাফী মাজহাবের বিখ্যাত আলেম হযরত আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, উক্ত খবরের দ্বারা বুঝা যাচ্ছে,যার ফরজের ধণ রয়েছে তার সুন্নাত ও নফলসমূহ কবুল হয় না। আমরা জানি যে, সুন্নাত ফরজকে পূর্নতা দান করে। এর অর্থ হল, ফরজ আদায়ের সময় এর কামালাত বা পরিপূর্ণতা অর্জনের সবব হবে এমন কোন কিছুর ঘাটতি হলে, সুন্নাতসমূহ এ ফরজের কামাল পর্ণ) হওয়ার সবব হয়। যার ফরজই আদায় হয়নি তার জন্য এর সাথে ত সুন্নাতসমূহ আদায় করা কোন কাজে আসবে না। বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত সেই কুদুস নগরীর কাজী হযরত মুহাম্মদ সাদিক রহমতুল্লাহি আলাইহি, ছুটে যাওয়া ফোয়িতা) নামাজের কাযা আদায়ের ব্যাপারে বুঝানোর সময় বলেছেন, বিখ্যাত আলেম হযরত ইবনে 134

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।