এর চেয়ে বেশী বিলম্ব করলে গুনাহ হবে। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম খন্দকের যুদ্ধের তীব্রতার জন্য যে চার ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি, তা যুদ্ধের তীব্রতা কমার সাথে সাথে এঁ রাতেই সাহাবীদের নিয়ে জামাতে ক্কাা আদায় করেছিলেন। যদিও এ সময়ে সাহাবীগণের প্রত্যেকেই খুব ক্লান্ত ছিলেন এমনকি অধিকাংশই আহত ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “দুই ফরজ নামাজকে একত্রিত করা কবীরা গুনাহ”। অর্থাৎ এক ওয়াক্তের নামাজকে সময়মত আদায় না করে এঁ ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করা কবীরা গুনাহ। অপর আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে যে, “কোন নামাজকে যদি কেউ এর ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করে, আল্লাহ তায়ালা তাকে আশি “হুকবা” জাহান্নামের আযাব দিবেন”। এক 'হুকবা' হল আখেরাতের আশি বছর আর আখিরাতের একদিন হল দুনিয়ার হাজার বছরের সমান। এক ওয়াক্ত নামাজ কাযা করার শান্তি যদি এরূপ ভয়াবহ হয় তবে যে নামাজ আদায়ই করল না তার কি শাস্তি হতে পারে তা চিন্তা করা উচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, "নামাজ হল দ্বীনের স্তন্ত। যে নামাজ আদায় করল সে দ্বীনকে প্রতিষ্ঠা করল, আর যে নামাজ আদায় করল না সে দ্বীনকে ধ্বংস করল”। আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে যে, “কিয়ামতের দিন, ঈমানের পরে সর্বপ্রথম নামাজ সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে”। কিয়ামতের দিন আল্লাহ্ তায়ালা বলবেন যে, “হে আমার বান্দা, যদি নামাজের হিসাব ঠিকমত দিতে পার তবে মুক্তি তোমার হবে। ১৬ 5755488 আনকাবুতের পঁয়তাল্লিশতম আয়াতে বলা হয়েছে যে, “ত্ আদায়কৃত নামাজ, মানুষকে অনিষ্ঠ ও অশ্লীল কাজকর্ম করা থেকে বিরত রাখে”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “মানুষ তার রবের সবচেয়ে বেশী নিকতবর্তী তখনই হতে পারে যখন সে নামাজ আদায় করে”। একজন মুসলমানের কোন ওয়াক্তের ফরজ নামাজ ত্যাগ করা দুইভাবে হতে পারে। ১. শরয়ী কোন উজরের কারণে ক্কাধা করতে পারে। ২. নামাজকে ফরজ হিসেবে জানা সত্তেও, গুরুত্ব দেয়া সত্বেও অলসতার কারণে ত্যাগ করতে পারে। কোন ফরজ নামাজকে বিনা উজরে তার ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করা অর্থাৎ ক্লাধা করা হারাম ও কবীরা গুনাহ। এ নামাজের ক্কাযা আদায়ের দ্বারা গুনাহ থেকে মাফ পাওয়া যায় না। তবে ক্বাা আদায় করলে, শুধুমাত্র নামাজ আদায় না করার গুনাহ থেকে মাফ পেতে পারে। কেউ যদি নামাজের ক্াধা আদায় না করে শুধুমাত্র তওবা করে তবে মাফ পাবে না। ক্কাষা আদায়ের পরে তওবা করলে ক্ষমা পাওয়ার আশা করা যায়। তওবা করার সময় ক্লাধা নামাজগুলি আদায় করা আবশ্যক। ক্কাা আদায়ের সামর্ধ্য থাকা সত্তেও, 133
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।