নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

মাথার দ্বারা ইশারা করে নামাজ আদায় করবে। চিৎ হয়ে শোয়া ব্যক্তির মাথার নিচে কিছু রেখে, চেহারাকে কিবলামুখী করে দিতে হবে। এসময় হাঁটু খাঁড়া করে রাখা উত্তম। কেউ যদি মাথা দিয়েও ইশারা করে নামাজ আদায়ে অক্ষম হয় তবে সে এ অবস্থার নামাজগুলিকে ক্কাধা করা জায়েজ হবে। নামাজরত অবস্থায় কেউ অসুস্থ হয়ে গেলে, বাকী নামাজ যেভাবে সামর্থ্য হয় সেভাবে আদায় করবে। বসে নামাজ আদায়কারী অসুস্থ ব্যক্তি নামাজরত অবস্থায় সুস্থ হলে, বাকী নামাজ সুস্থ ব্যক্তির ন্যায় দাঁড়িয়ে আদায় করবে। যার মস্তিষ্কের বিকৃতি ঘটে কিংবা জ্ঞান হারায়, তার নামাজ আদায় করতে হয় না। এই অবস্থা থেকে পাঁচ ওয়াক্ত অতিবাহিত হওয়ার পূর্বেই ষাভাবিক হলে এ পাঁচ ওয়াক্ত নামাজের ক্কাঘা করতে হবে। এ অবস্থা ঘদি পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি স্থায়ী হয় তবে সেই ওয়াক্তগুলির নামাজ ক্বাযা আদায় করতে হবে না। ইশারার দ্বারাও যে সমস্ত নামাজ আদায় করা সক্ষম হয়নি, অতি দ্রুত সেগুলির ক্কাা আদায় করা ফরজ। ক্কাযা আদায়ের পূর্বেই ব্যক্তির মৃত্যু হলে, যত ওয়াক্ত নামাজ আদায় করা হয়নি সেগুলির জন্য রেখে যাওয়া সম্পদ থেকে “ফিদিয়া" দেয়ার জন্য অসিয়ত করে যাওয়া তার জন্য ওয়াজিব হবে। এঁ ব্যক্তি যদি অসিয়ত করে না যায়, তবুও ওয়ারিশগণের জন্য এমনকি অন্য যে কারো জন্য নিজেদের সম্পদ থেকে তার নামাজের ইসকাত করা জায়েজ হবে বলে উল্লেখ আছে। ক্লাধা নামাজ নামাজ একটি শারীরিক ইবাদত হওয়ার কারণে, কেউই অন্য কারো বদলে আদায় করতে পারে না। প্রত্যেককেই নিজের নামাজ আদায় করতে হয়, এটা সকলের জন্যই ফরজ। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াকে “আদা" বলা হয়। যে কোন সময় তা পুনরায় পড়াকে “ইয়াদা” বলা হয়। যেমন, কোন নামাজ আদায় করা হয়েছে, কিন্তু মাকরুহ হয়েছে, এমতাবস্থায় এ নামাজ এ ওয়াক্তের মধ্যেই সম্ভব না হলে যে কোন সময় তার “ইয়াদা' করা ওয়াজিব। ফরজ ও ওয়াজিব নামাজ, এর জন্য নির্ধারিত ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করাকে “ক্কাষা” বলা হয়। একদিনের পাঁচ ওয়াক্ত ফরজ ও বেতেরের ওয়াজিব নামাজ আদায়ের সময় যেমন ধারামাহিকতা বজায় রাখতে হয়, একইভাবে এর ক্কাযা নামাজ আদায়ের সময়ও তারতীব বজায় রাখতে হয়। অর্থাৎ নামাজের ওয়াক্তের ক্রমধারা অনুসরণ করে আদায় করতে হবে। যার পাঁচ ওয়াক্তের বেশী ক্বাষা হয় নাই তাকে “সাহিবুত তার্তীব' বলা হয়। জুমার ফরজ ক্কাধা হলে যোহরের নামাজের ক্রম অনুযায়ী আদায় করতে হবে। জুমার দিনে ফজরের নামাজ ক্কাধা হলে আর খুতবার সময় তা স্মরণ হলে, তৎক্ষণাৎ এর ক্াা আদায় করে নিতে হবে। এক ওয়াক্তের ক্াধা না আদায় করা পর্যন্ত পরের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা জায়েজ নয়। হাদিস শরীফে বলা হয়েছে, “কোন ওয়াক্তের 131

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।