নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

সেভাবেই বসবে। হাটু ভেঙ্গে, পা বিছিয়ে কিংবা পাছার উপরেও বসতে পারে। মাথা ব্যাথা, দাঁত ব্যাথা, হাটু ব্যাথা, চোখের ব্যাথা ইত্যাদি সবই রোগ হিসেবে গণ্য হবে। শত্রুর মুখোমুখি হওয়ার আশংকাও উজর হিসেবে বিবেচিত হবে। দাঁড়িয়ে নামাজ আদায় করতে গেলে যার অজু ভেঙ্গে যায় সে বসে আদায় করবে। কোন কিছুতে ভর করে যদি দাঁড়িয়ে আদায় করা সম্ভব হয় তবে দাঁড়িয়েই নামাজ আদায় করবে। যদি কারো পক্ষে বেশীক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না হয় তবে সে তাক্কবীর-ই তাহরীমার সময় দাঁড়াবে পরবর্তীতে ব্যথা বাড়লে বাকী নামাজ বসে আদায় করবে। ভূমিতে সেজদা করতে অক্ষম হলে দাঁড়িয়ে নামাজ শুরু করবে, রুকু করবে এবং পরে সেজদার জন্য বসে যথাসম্ভব মাথা ঝুঁকিয়ে ইঙ্গিতের মাধ্যমে আদায় করবে। বসে নামাজ আদায়কারী ব্যক্তি রুকুর জন্য সামান্য আর সেজদার জন্য তার চেয়ে বেশী ঝুকবে। উঁচু কোন কিছুর উপরে সেজদা করা জরুরী নয় বরং মাকরুহ। তবে উঁচু কোন কিছুর উপরে সেজদা করলে আর তাতে রুকুর চেয়ে অধিক ঝুঁকা হলে নামাজ সহীহ হবে। কোন কিছুতে হেলান দিয়ে বসে নামাজ আদায় করা সম্ভব হলে শুয়েশুয়ে ইশারার মাধ্যমে আদায় করা জায়েজ হবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম একদা এক অসুস্থ সাহাবীকে যিয়ারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন যে, সাহাবী হাত দিয়ে একটি বালিশ তুলে তাতে সিজদা করছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালিশটি নিয়ে নিলেন। তখন সাহাবী একটি কাঠ তুলে তাতে সিজদা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কাঠটিও নিয়ে নিলেন এবং বললেন, “সামর্থ্য থাকলে জমিনে সিজদা কর। জমিনে সিজদা করতে না পারলে, কিছু মুখের কাছে তুলে তার উপর সিজদা কর না। তখন ইশারায় নামাজ পড় ও সিজদায়, রুকুর চেয়ে অধিক ঝুনক”। “বাহরুর-রাইক” নামক কিতাবে, সুরা আলে ইমরান'এর একশ একানব্বইতম আয়াতে করীমার ভাবার্ধে বলা হয়েছে যে, “যার সামর্থ্য আছে সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, অক্ষম হলে বসে পড়বে, তাতেও অক্ষম হলে শুয়ে পড়বে'। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ্র যখন অসুস্থ হলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “দাঁড়িয়ে নামাজ পড়, এতে অক্ষম হলে বসে পড়, তাতেও যদি সামর্থ্য না থাকে তবে পাশ ফিরে কিংবা চিৎ হয়ে শুয়ে নামাজ আদায় কর”। অতএব, বুঝা যাচ্ছে যে, অসুস্থ ব্যক্তির কিংবা বাসে, ট্রেনে, বিমানে ভ্রমণকারী ব্যক্তির চেয়ারে বা আসনে বসে নামাজ আদায় করাটা, শরীয়ত অনুযায়ী হয় না। মসজিদের মধ্যে চেয়ার বা আসনে বসে, ইশারার মাধ্যমে নামাজ আদায় করা জায়েজ নয়। ইসলামিয়্যাত ঘা অবহিত করেনি, সেভাবে ইবাদত করা বিদায়াতের শামিল। আর বিদায়াতের কাজ করা কবীরা গুনাহ, এ ব্যাপারে ফিকাহের কিতাবসমুহে উল্লেখ আছে। অসুস্থ ব্যক্তি যদি কোন কিছুতে ভর দিয়েও বসতে অক্ষম হয় তবে চিৎ হয়ে শুয়ে নামাজ আদায় করবে, চিৎ হয়ে শুতে না পারলে ডান কাঁত হয়ে শুয়ে 130

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।