তীব্র শীতের সময়ে গোসলের পানি গরম করার ব্যাবস্থা না থাকায় ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অসুস্থ হওয়ার আশংকা থাকে। হানাফী মাজহাব অনুযায়ী এক তায়াম্মুম দিয়ে যত ইচ্ছা তত ফরজ নামাজ আদায় করা সম্ভব যদি তায়াম্মুম ভঙ্গ না হয়। কিন্তু শাফী ও মালিকী মাজহাব অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজের জন্য নতুন করে তায়াম্মুম করতে হয়। অজুতে যেসব অঙ্গ ধৌত করতে হয় তার অর্ধেকে যদি ক্ষত থাকে তবে তায়াম্মুম করতে হয়। ঘদি ক্ষত অর্ধেকের কম অঙ্গে থাকে তবে সুস্থ অঙ্গসমুহ ধৌত করে ক্ষতস্থানে মাসেহ করতে হবে। ফরজ গোসলের ক্ষেত্রে সম্পূর্ন শরীর একটি অঙ্গ হিসেবে বিবাচিত হওয়ায় শরীরের অর্ধেক বা তার বেশী স্থানে ক্ষত থাকলে তায়াম্মুম করতে হয়। ক্ষতের পরিমাণ শরীরের অর্ধেকের চেয়ে কম হলে, সুস্থ অংশ ধৌত করে ক্ষতস্থানে মাসেহ করতে হয়। ক্ষতস্থানে মাসেহ করাতে ক্ষতির আশংকা থাকলে ব্যান্ডেজের উপর দিয়ে মাসেহ করতে হবে। তাতেও ক্ষতির আশংকা থাকলে মাসেহ করা থেকে বিরত থাকবে। অজু ও গোসলের সময়ে মাথা মাসেহ করতে গিয়া ক্ষতির আশংকা থাকলে মাসেহ করতে হবে না। কারো হাতে ক্ষত থাকার কারণে পানি ব্যাবহারে অক্ষম হলে তায়াম্মুম করবে। এরজন্য তার মুখমণ্ডল ও দুহাতকে দেয়ালে, পাথরে কিংবা মাটি জাতীয় কোন কিছুতে ঘষে তায়াম্মুম করে নিবে। কারো দি হাত পা কাটা থাকে আর মুখমগ্ডলে ক্ষত থাকে তবে সে অজুবিহীন অবস্থাতেই নামাজ আদায় করবে। কোন ব্যাক্তি নিজে নিজে অজু করতে অপারগ হলে এবং তাকে অজু করিয়ে দেয়ার মত কাউকে খুজে না পেলে তায়াম্মুম করবে। তার নিজের সন্তান, দাস কিংবা অর্থের বিনিময়ে সেবাদানকারী ব্যাক্তি তাকে অজু করার জন্য সাহায্যের হাত বারিয়ে দিতে বাধ্য। এদের কাউকে না পেলে অন্যদের নিকট সাহায্য চাইবে। তবে অন্য কেউ তাকে সাহায্য করতে বাধ্য নয়। এমনকি স্বামী- সত্রাও একে অপরকে অজুর ব্যাপারে সাহায্য করতে বাধ্য নয়। যাদের শরীরে ক্ষতের জন্য ব্যাণ্ডেজ আছে কিংবা হাডিউতে ভাঙ্গন অথবা চিড় ধরার কারণে প্লাস্টার করা হয়েছে তারা অজু গোসলের সময় যখন তাপানি দিয়ে ধীত করতে অপারগ হবে তখন তার উপরে মাসেহ করে নিবে যদি পুরো অংশে মাসেহ করতে অপারগ হয় তবে এর অর্ধেকের চেয়ে বেশী অংশে একবার মাসেহ করবে। ব্যান্ডেজ খুললে ক্ষতির আশংকা থাকলে এর নিচে থাকা সুস্থ চামড়া ধৌত করতে হবে না। তবে ব্যান্ডেজের ফাঁক দিয়ে যতটুকু ভাল চামড়া দেখা যায় সেখানে মাসেহ করে নিতে হবে। অজু অবস্থায় ব্যান্ডেজ বাঁধতে হবে এমন কোন শর্ত নাই। মাসেহ করার পর ব্যান্ডেজ পরিবর্তন করে আরেকটি লাগানো হলে নতুনটির উপরে পুনরায় মাসেহ করার প্রয়োজন নাই৷ কারো যদি দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে রোগ বৃদ্ধির আশংকা থাকে কিংবা দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম হলে, বসে নামাজ আদায় করবে। রুকুর জন্য শরীরকে সামান্য সামনের দিকে ঝুকাবে অতঃপর সোজা হবে। সেজদা স্বাভাবিক নিয়মেই আদায় করবে। আর যেভাবে বসলে সুবিধা হয় 129
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।