নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায় ঈমান ও নামাজ প্রত্যেকের প্রথমে ঈমানগ্রহণ আবশ্যক মানুষ দুনিয়াতে সুখে-শান্তিতে ও নিরাপদে বসবাস করুক আর আখিরাতে চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করুক এটিই মহান আল্লাহ্‌ তা"আলা চাইছেন। আর এজন্যই সৌভাগ্য অর্জনের পথকে সুগম করবে এমনকিছু করার জন্যই আদেশ দিয়েছেন এবং ধ্বংস ও অনিষ্টের কারণ হবে এমন ক্ষতিকর কিছু করতে নিষেধ করেছেন। মানুষের জন্য মহান আল্লাহ্‌ তা”আলার প্রথম আদেশ হল ঈমান গ্রহণ কর। সমস্ত মানুষেরই ঈমান গ্রহণ করা আবশ্যক। ঈমান-এর শাব্দিক অর্থ হল, কাউকে সত্যবাদী হিসেবে জানা, তাকে বিশ্বাস করা। ইসলামের পরিভাষায় ঈমান হল, মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর কর্তৃক নির্বাচিত ও প্রেরিত সংবাদদাতা তথা নবী, এব্যাপারে সঠিকভাবে জানা ও মনে প্রাণে বিশ্বাস করে মুখে বলা এবং মহান আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা সংক্ষেপে জানিয়েছেন তা সংক্ষেপে আর যা বিস্তারিত জানিয়েছেন তা বিস্তারিতভাবে জানা ও বিশ্বাস করা এবং মুখে সাধ্যানুষায়ী কালিমা-ই শাহাদাত বলা। শক্তিশালী ঈমান হল, আগুন যে পোড়ায় আর সাপের বিষে যে মৃত্যু হয় তা রা করার কারণে আগুন ও সাপ থেকে যেভাবে মানুষ পলায়ন করে ক তেমনিভাবে মহান আল্লাহ্‌ তা"আলা ও তার সিফাতৃ্-এর বিশালত্ব জেনে ও মনে প্রাণে বিশ্বাস করে তার সৌন্দর্যের প্রতি ও সন্তুষ্টি অর্জনের জন্য ছুটে যাওয়া আর তার পরাক্রমশীলতা ও গজব থেকে পলায়ন করা, মর্মর পাথরে খোঁদাই করে লিখার মত অন্তরে সুদুঢ়ভাবে ঈমান স্থাপন করা। ঈমান হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আনীত জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে মেনে নেয়া, পছন্দ করা, ক্ললবের দ্বারা সত্যায়ন করা অর্থাৎ মনে প্রাণে বিশ্বাস করা। যারা তা বিশ্বাস করে তারাই মুমিন ও মুসলমান হিসেবে গণ্য হয়। প্রত্যেক মুসলমানই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হতে ও তার প্রদর্শিত পথে চলতে বাধ্য। তার পথ হল পবিত্র কুরআনের প্রদর্শিত পথ। এই পথকেই ইসলামিয়্যাত বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের পথকে অনুসরণ করতে হলে প্রথমে ঈমান গ্রহণ করতে হবে, তারপরে “আহকামে ইসলামিয়্যা'কে অর্থাৎ মুসলমানিত্বকে ভালভাবে জানতে হবে, ফরজসমূহ পালন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে এরপরে পর্যায়ক্রমে সুন্নাতসমূহ পালন করতে হবে, মাকরুহ থেকে বিরত থাকতে হবে, সম্ভব হলে মুবাহ বা মুস্তাহাবও পালন করতে হবে। 12

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।