ব্যাবহার করে, ব্যান্ডেজ লাগিয়ে, প্যাড ব্যবহারের মাধ্যমে অথবা বসে কিংবা ইশারায় নামাজ আদায়ের মাধ্যমে এ অবস্থা থেকে সাময়িকভাবে পরিব্রান পেতে পারে। যে সমস্ত পুরুষের প্রস্রাব অন্ন অল্প করে অবিরাম ঝরতে থাকে তারা প্রস্রাবের রাস্তা তুলা, টিস্যু জাতীয় কোন কিছু দিয়ে বন্ধ করে দ্রুত অজু করে নামাজ আদায় করবে। পরে তা খুলে ফেলবে। তুলা বা টিস্যু ভিজে প্রত্রাব বাইরে না আসা পর্যন্ত অজু ভঙ্গ হয় না তাই উজর থেকে মুক্তি পাবে। তবে ষদি কিছুটা বেশী পরিমাণে বের হয় যা তুলা বা টিস্যু ভিজিয়ে বাইরে চলে আসে তবে অজু ভেঙ্গে যাবে। খেয়াল রাখা উচিত প্রত্রাব যেন পোশাকে লেগে নাপাক করে না দেয়। কোন উপায়েই যারা উজর থেকে মুক্তি পেতে পারে না তারা প্রত্যেক নামাজের ওয়াক্তের জন্য নতুন করে অজু করে তারপর নামাজ আদায় করবে। উজরওয়ালা ব্যাক্তিরা এক অজু দিয়ে এঁ ওয়াক্ত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ফরজ, ক্লাধাসহ যত খুশি নফল নামাজ আদায় করতে পারবে, কুরআন করীম তিলাওয়াত করতে পারবে। তবে এঁ ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই তার অজু ভেঙ্গে যাবে। নতুন করে নতুন ওয়াক্তের জন্য অজু করে নিতে হবে। যেই ওয়াক্তে অজু করা হয় সেই ওয়াক্তেও যদি উজরের কারণ ব্যাতীত অজু ভঙ্গের অন্য কোন কারণ প্রকাশ পায় সেক্ষেত্রেও উজরওয়ালার অজু ভঙ্গ হয়। যেমন, কারো নাকের এক ফুটা থেকে অবিরাম রক্ত ঝরার কারণে উজরওয়ালা বিবেচিত হওয়ায় অজু করার পর নাকের এ ফুটা দিয়ে রক্ত ঝরা ষত্বেও তার অজু ভঙ হয় না। কিন্তু ঘদি নাকের অন্য ফুটা দিয়ে সামান্য রক্তও ঝরে সাথেসাথেই তার অজু ভঙ্গ হয়ে যাবে। উজরওয়ালা বিবেচিত হওয়ার জন্য, যে সব কারণে অজু ভঙ্গ হয় তা এক নামাজ ওয়াক্তের পুরো সময় জুড়ে সংঘটিত হতে হয়। দি অজু করে ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করার মত সময় অজু ভঙ্গের কারণ বন্ধা থাকে তবে ব্যাক্তি উজরওয়ালা বিবেচিত হবে না। ইমাম মালিকের একটি মত অনুযায়ী এক ফোটা প্রবাহিত হলেও উজরওয়ালা বিবেচিত হবে। উজরওয়ালা কোন ব্যাক্তির উজর যদি পরবর্তী ওয়াক্তে একবারের জন্যও প্রকাশ পায়, এক ফোঁটাও যদি প্রবাহিত হয় তবে সেই ওয়াক্তের জন্যও সে উজরওয়ালা বিবেচিত হবে। ঘদি পরবর্তী কোন ওয়াক্তে একবারের জন্যও উজর প্রকাশ না পায় তবে ব্যক্তি আর উজরওয়ালা বিবেচিত হবে না। উজরের কারণে দি পোশাকে এক দিরহাম পরিমানের চেয়ে অতিরিক্ত নাজাসাত লাগে এবং পুনরায় নাজাসাত লাগা থেকে পোশাককে রক্ষা করা সম্ভব হলে, যে স্থানে নাপাকী লেগেছে তা ধুয়ে ফেলা আবশ্যক। ফরজ গোসল আদায় করলে ঘদি রোগাক্রান্ত হওয়ার কিংবা রোগের তীব্রতা বৃদ্ধির অথবা রোগ থেকে মুক্তি পেতে বিলম্ব হওয়ার আশংকা থাকে তবে গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে হয়। এই আশংকা যথার্থই কিনা তা ব্যাক্তির অতীত অভিজ্ঞতা থেকে কিংবা সৎ মুসলমান চিকিৎসকের পরামর্শ থেকে প্রতীয়মান হবে। অমুসলিম কিন্তু সং ও পেশাদার চিকিৎসকের মতামত অনুযায়ীও আশংকার যথার্থতা সাব্যস্ত হয়। আবহাওয়া অতিরিক্ত ঠাণ্ডা হলে, 128
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।