দাঁড়িয়ে আদায় করা উচিত। এজন্যে যাত্রা শুরুর আগেই প্রয়োজনীয় তদবির ব্যাবস্থা) নেয়া উচিত। মুসাফির ব্যাক্তি ট্রেনে কিংবা ফেরীতে ফরজ নামাজ আদায়ের সময় কিবলামুখী হয়ে আদায় করবে এবং সম্ভব হলে সেজদার স্থানের পাশে একটি কম্পাস রাখবে। ফেরী বা ট্রেনের দিক পরিবর্তনের সাথে সাথে নিজেকেও কিবলার দিকে ফিরিয়ে রাখতে হবে। বক্ষ কিবলার দিক থেকে বিচ্ছিন্ন হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বাসে, ট্রেনে, ঝড়ের সময় সাগরে কিবলামুখী হওয়া সম্ভব না হলে ফরজ নামাজ আদায় করাও শুদ্ধ হয় না। যারা এ অবস্থার সম্মুখীন তারা যতক্ষন সফরে থাকবেন ততক্ষন শাফী' মাজহাবের তাক্বলীদ করে যোহরের সাথে আছরের নামাজকে এবং মাগরিবের সাথে এশার নামাজকে জাম" একত্রিত) করে আদায় করতে পারবেন। অর্থাৎ মুসাফির অবস্থায় উল্লেখিত দুই ওয়াক্তের নামাজকে একসাথে পরপর আদায় করে নিবে। কেননা শাফী' মাজহাব অনুযায়ী আশি কিলোমিটারের অধিক পথ ভ্রমণকারী মুসাফির হিসেবে বিবেচিত হয় এবং সে আছরকে যোহর নামাজের ওয়াক্তে ও এশার নামাজকে মাগরিবের ওয়াক্তে তাক্ধদীম করে (এগিয়ে এনে) আদায় করতে পারে। কিংবা সুবিধা অনুযায়ী যোহরকে আছরের নামাজের ওয়াক্তে ও মাগরিবকে এশার নামাজের ওয়াক্তে তা'খির বিলম্বিত) করেও আদায় করতে পারে। একারণে হানাফী মাজহাবের অনুসারী কোন ব্যাক্তির পক্ষে যদি মুসাফির অবস্থায় কিবলামুখী হয়ে নামাজ আদায় করা সম্ভব না হয় তবে দিনের বেলা দুপুরের পরে) কোথাও যাত্রা বিরতি হলে যোহরের নামাজ আদায়ের সাথে সাথে আছরের নামাজও আদায় করে নিবে। আর সন্ধ্যার পরে রাতে যখনি যাত্রা বিরতি পাবে তখনি প্রথমে মাগরিব ও পরেই এশার নামাজ আদায় করে নিবে। শাফী” মাজহাবের অনুসরণ করে নামাজ আদায়ের ক্ষেত্রে নিয়্যাতের সময়ে তা উল্লেখ করতে হবে অর্থাৎ মনে মনে “আমি শাফী” মাজহাবের অনুসরণ করে নামাজ আদায় করছি' বলবে। সফরে বের হওয়ার পূর্বে কিংবা সফর সমান্তির পরে দুই ওয়াক্তের নামাজকে জাম' (একত্রিত) করে আদায় করা জায়েজ নয়। অসুস্থ অবস্থায় নামাজ যে সব কারণে অজু ভঙ্গ হয় তা ঘদি বিরামহীনভাবে কারো মাঝে প্রকাশিত হতে থাকে তবে তা শরীয়ত অনুযায়ী উজর যুক্তি সঙ্গত কারণ) হিসেবে বিবেচিত হবে। কারো যদি কোণ নামাজের ওয়াক্তের পুরো সময় ধরে বিরামহীনভাবে প্রস্রাব বের হয়, পিছনের রাস্তা দিয়ে বায়ু নির্গমন হয়, নাক দিয়ে রক্ত ঝরে, চোখে ব্যাথা থাকায় পানি পরে, শরীরের কোন ক্ষত থেকে রক্ত বের হয় কিংবা ফৌঁড়া থেকে পুঁজ বের হয় তবে সে উজরওয়ালা ব্যাক্তি হিসেবে বিবেচিত হবে। যে সব মহিলার ইস্তিহাজার রক্ত বের হতে থাকে সেও উজরওয়ালা হিসেবে বিবেচিত হয়। যে সব কারণে অজু ভঙ্গ হয় তা থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে মুক্তি পাওয়ার চেষ্টা করা উচিত। যেমন, ওষুধ 127
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।