খাট ইত্যাদির ন্যায় একই হ্রুকুম হবে অর্থাৎ ভূমিতে পড়ার মত হবে। এমতাবস্থায় কিবলামুখী হয়ে স্বাভাবিক নিয়মে নামাজ আদায় করতে হবে। নামার সুযোগ থাকলে ফরজ নামাজগুলি অবশ্যই নিচে নেমে পড়তে হবে। জলযানে(জাহাজ, নৌকা, বোট ইত্যাদি) নামাজ আদায়ের নিয়ম হযরত জাফর তাইয়াররো:)কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়াসাল্লাম হাবসিস্থানে হথিওপিয়া) হিজরতের সময় শিখিয়ে দিয়েছিলেন। তা হল: চলন্ত অবস্থায় জাহাজে অন্য কোন উজর না থাকলেও ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা যায়। জাহাজে জামাতের সাথেও নামাজ আদায় করা যায়। চলন্ত জায়েজ নয়। কিবলামুখী হওয়াও আবশ্যক। কিবলামুখী হয়ে নামাজ শুরু করবে পরবর্তীতে জাহাজ ঘুরার সাথে সাথে কিবলামুখী হওয়ার জন্য নিজেও ঘুরে দাঁড়াবে। জাহাজে নামাজ আদায়ের জন্য নাজাসাত থেকে পরিপূর্ন পবিত্রতা অর্জন করতে হবে। ইমাম আজম আবু হানিফারে:) এর মতে, চলন্ত জাহাজে ফরজ নামাজের ক্ষেত্রে কোন ধরনের উজর না থাকা সন্ববেও বসে আদায় করা জায়েজ হবে। সাগরের মাঝে নোঙর ফেলে অবস্থানরত জাহাজ যদি খুব দুলতে থাকে নামাজ আদায় করতে হয়। বন্দরে অবস্থানরত জাহাজে ফরজ নামাজ বসে আদায় করা যায় না। ঘদি জাহাজ থেকে তীরে নামা সম্ভব হয় তবে জাহাজে দাঁড়িয়ে আদায় করাটাও সহীহ শুদ্ধ) হবে না। স্থলে নেমে আদায় করতে হবে। কিন্তু ঘদি জান, মালের ক্ষতির আশংকা থাকে কিংবা জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে জাহাজেই দাঁড়িয়ে আদায় করা জায়েজ হবে। ইবনে আবেদিন বলেন যে: “দুই চাকা বিশিষ্ট গাড়ি যা পশুর সাথে না বাঁধলে স্থিরভাবে সোজা হয়ে থাকতে পারে না তাতে নামাজ আদায়ের নিয়ম পশুর উপরে নামাজ আদায়ের নিয়মের অনুরূপ। তা থামা অবস্থায় হোক কিংবা চলন্ত অবস্থায়। চার চাকা বিশিষ্ট গাড়িতে থেমে থাকা অবস্থায় নামাজ আদায়ের নিয়ম টেবিল, খাট ইত্যাদির উপরে আদায়ের নিয়মের অনুরূপ । উপরে উল্লেখিত যেসব কারণে পশুর উপরে ফরজ নামাজ আদায় করা জায়েজ এসব কারণে গাড়িতেও ফরজ নামাজ আদায় করা যায়। এক্ষেত্রে গাড়ি থামিয়ে কিবলামুখী হয়ে আদায় করতে হয়। যদি গাড়ি থামানো সম্ভব না হয় তবে চলন্ত জাহাজের নিয়মে আদায় করতে হয়”। চলন্ত অবস্থায় যদি কিবলামুখী হওয়া সম্ভব না হয় তাহলে শাফী' মাজহাবের তাকলীদ অনুসরণ) করে দুই ওয়াক্তের নামাজকে জাম" (একত্রে) করবে। এটাও যদি সম্ভব না হয় তখন তার জন্যে কিবলামুঘী হওয়ার শর্ত রহিত হয়। চেয়ারে, আসনে বসে ইশারায় নামাজ আদায় করা কারো জন্যেই জায়েজ নয়। বাসে, বিমানে নামাজ আদায় করার পদ্ধতি গাড়িতে আদায়ের নিয়মের অনুরূপ। মুসাফির অবস্থায় ফরজ ও ওয়াজিব নামাজসমুহ বাধ্য না হলে পশুর উপরে আদায় করা উচিত নয়। বহনকারী মাধ্যমকে থামিয়ে কিবলামুখী হয়ে 126
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।