নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

পারে। তবে ভ্রমণ কষ্টদায়ক না হলে রোজা রাখা উত্তম। মুসাফির ব্যাক্তির উপর কুরবানী ওয়াজিব হয় না, জুমার নামাজও ফরজ না। জুমার ওয়াক্তে যোহরের নামাজ আদায় করতে হবে। তবে জুমা আদায়ের সুযোগ থাকলে তা পড়তে পারে। ওয়াক্তের শেষ সময়ে কেউ যদি এ ওয়াক্তের নামাজ না আদায় করে সফরে বের হয় তবে সে পরবর্তীতে এঁ নামাজ মুসাফির হিসেবে আদায় করবে অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে দুই রাকাত আদায় করবে। কিন্তু যদি ওয়াক্তের শেষ সময়ে এঁ ওয়াক্তের নামাজ না আদায় করে সফর থেকে নিজ আবাসস্থানে ফিরে সেক্ষেত্রে সে মুকীম হিসেবে পুরো নামাজ আদায় করবে। 'নিয়ামতে ইসলাম” নামক গ্রন্থে বর্নিত আছে যে, নফল নামাজসমূহ পড়ার ক্ষেত্রে সবসময় এবং সবজায়গাতেই দাঁড়িয়ে পড়ার সামর্ধ্য থাকা সত্বেও বসে পড়া জায়েজ। বসে নামাজ পড়ার সময় রুকু" করার জন্যে সামনে ঝুকতে হয় আর সেজদার জন্য কপাল মাটিতে রাখতে হয়। তবে কোন ধরনের অপারগতা না থাকা সত্বেও বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায় করা নামাজের অর্ধেক সওয়াব অর্জন করবে। পাঁচ ওয়াক্ত নামাজের নামাজের সুন্নতসমূহ এবং তারাবীহ এর নামাজ নফলের অন্তর্ভূক্ত। যাত্রাপথে অর্থাৎ শহর কিংবা গ্রামের বাইরে পশুর উপরে বেতমান সময়ে যানবাহনে) নফল নামাজ আদায় করা জায়েজ। এক্ষেত্রে কিবলামুখী হওয়া, রুকু ও সেজদা করা বাধ্যতামূলক নয়। তবে যতটুকু সম্ভব আদায় করা উচিত। সম্ভব না হলে ইশারার মাধ্যমে আদায় করবে। যেমন রুকু"র জন্য শরীরকে সামান্য সামনের দিকে ঝুকাবে আর সেজদার জন্য এর চেয়ে আরো বেশী ঝুকবে। পশুর শরীরে অনেক নাজাসাত লেগে থাকলেও তা নামাজ আদায়ের জন্য মানী” (অনুপযুক্ত) নয়। নফল নামাজ আদায়ের সময় কেউ ক্লান্তির কারণে লাঠিতে কিংবা মানুষ বা দেয়ালের গায়ে ঠেশ দিয়ে পড়লে তাতে নামাজ ভঙ্গ হয় না। এটা জায়েজ। তবে হাটা অবস্থায় নামাজ আদায় করা শুদ্বা নয়। ফরজ ও ওয়াজিব নামাজসমূহ একেবারে বাধ্য না হলে পশুর উপরে আদায় করা জায়েজ নয়। তবে কোন উজর ধুক্তিসংগত কারণ) থাকলে জায়েজ হবে। যেসব উজরের কারণে পশুর উপরে নামাজ আদায় করা জায়েজ সেগুলি হল: জান, মাল কিংবা পশুর বিপদের আশংকা থাকলে, পশু থেকে নেমে নামাজ আদায় করতে গেলে পশু কিংবা সম্পদের চুরি যাওয়ার আশংকা থাকলে, আশেপাশে হিংশ্র জন্তু জানোয়ার কিংবা শত্রু থাকলে, জমিন কর্দমাক্ত হলে, বর্ষন হলে, অসুস্থ ব্যাক্তির উঠানামা করতে গিয়ে রোগ বৃদ্ধির আশংকা থাকলে, সফর সঙ্গীদের অপেক্ষা না করে চলে যাওয়ার কারণে বিপদের আশংকা থাকলে, অন্যের সহযোগিতা ছাড়া পশুতে আরোহণ করা সম্ভব না হলে। সম্ভব হলে পশুকে কিবলামূখী করে থামিয়ে নামাজ আদায় করবে আর সম্ভব না হলে গন্তব্যের দিকে চলতে চলতে আদায় করবে। হাতী বা উটের পিঠে বসার জন্য পালকির মত যে ঘর থাকে তাতেও একই নিয়মে নামাজ আদায় করতে হয়। পশুকে দাঁড়া করিয়ে পালকি খুটির উপরে রাখলে টেবিল, 125

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।