নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

বিতির নামাজও আদায় করল তারপর সে তারাবীহর যে কয় রাকাত আগে বাদ গেছে তা একাকী আদায় করে নিতে পারে। তারাবীহের নামাজের ক্কাযা নাই। তাই কেউ দি ক্কাষার নিয়্যাতে আদায় করে তবে তা নফল হিসেবে বিবেচিত হবে। তারাবীহ হবে না। তারাবীহের নামাজ বিশ রাকাত। শুধুমাত্র রমজান মাসেই বিতির নামাজ জামাতের সাথে আদায় করা হয়। তারাবীহের নামাজ দুই দুই রাকাত করে, দশ সালামের দ্বারা আদায় করা হয়। প্রত্যেক চার রাকাতের পরে কিছুটা অপেক্ষা করে তাসবীহ পড়তে হয়। এভাবে আদায় করা মুস্তাহাব। যাদের ক্কাষা নামাজ আছে তাদের উচিত অবসর সময়ে এবং পাঁচ ওয়াক্তের সুন্নাত ও তারাবীহের যায়গায় এঁ ক্কাা নামাজ আদায় করে দ্রুত শেষ করা। এরপর এই নামাজগুলি আদায় করা। তারাবীহের নামাজ যখন মসজিদে জামাতের সাথে আদায় করা হয় তখন কেউ বাড়িতে একাকী তারাবীহের নামাজ আদায় করলে গুনাহ হবে না, জায়েজ হবে। তবে মসজিদের জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে। ঘরে বসে, একাধিক ব্যক্তিকে নিয়ে জামাতের সাথে আদায় করলে, একাকী আদায় করার চেয়ে সাতাশ গুণ অধিক সওয়াব পাবে। প্রত্যেক ইফতিতাহ তাকবীরের সময় নিয়্যাত করা অধিক উত্তম। এশার নামাজ জামাতের সাথে আদায় করতে না পারলে তারাবীহের জামাতে যোগ দেয়া যায় না। এর জন্য প্রথমে তাঁকে একাকী এশার ফরজ নামাজ আদায় করতে হবে এরপর সুযোগ থাকলে তারাবীহের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবে। পঞ্চম অধ্যায় সফরে নামাজ হানাফী মাজহাব অনুযায়ী কোন ব্যাক্তি পনের দিনের চেয়ে কম থাকার নিয়তে একশত চার কিলোমিটারের অধিক কোন দুরত্বে গমন করলে মুসাফির হিসেবে গণ্য হয়। মুসাফিরের শাব্দিক অর্থ হল ভ্রমণকারী বা যাত্রী। মুসাফির ব্যাক্তি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলির ক্ষেত্রে দুই রাকাত আদায় করে। জামাতে নামাজ আদায়ের সময় ইমাম মুকীম(মুসাফির নয় এমন ব্যাক্তি) হলে তাকে অনুসরন করে পুরো চার রাকাত পড়তে হয়। মুসাফির ব্যাক্তি ইমাম হলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। তবে তার অনুসারীদের মাঝে যারা মুকীম তারা সালাম না ফিরিয়ে বাকী দুই রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবে। মুসাফির ব্যাক্তি চামড়ার মোজার উপরে তিন দিন তিন রাত মাসেহ করতে পারে। রমজানের রোজা ভেঙ্গে পরবর্তীতে ক্বাধা হিসেবে আদায় করতে 124

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।