নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

জানাজার নামাজ মসজিদের ভিতরে আদায় করা যায় না। শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে মারা গেলে তার নাম রাখতে হবে। পরে গোসল করিয়ে, কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করতে হবে। জানাজা বহনের সময়, খাটিয়ার চার কোণাকে ধরতে হয়। প্রথমে জানাজার মাথার দিক ডান কাঁধে পরে পায়ের দিক ডান কাঁধে এরপর মাথার দিক বাম কাঁধে ও পায়ের দিক বাম কাঁধে রেখে প্রত্যেকে দশ কদম বহন করবে ও এভাবে পরিবর্তন করে কবর পর্যন্ত চলবে। কবরে পৌছার পরে লাশ জমিনে না রাখা পর্যন্ত কেউ বসবে না। দাফনের সময় যাদের কাজ থাকবে না তারা বসতে পারবে। জানাজার নামাজ চার তাকবীরের দ্বারা আদায় কোয়া হয়। এর প্রত্যেক তাকবীর এক রাকাতের ন্যায়। চার তাকবীরের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত তুলতে হয়। পরবর্তী তিন তাকবীরের সময় হাত তুলতে হয় না। ১. প্রথম তাকবীরের পরে হাত বেঁধে “সুবহানাকা' পাঠ করতে হয় ও এর সাথে “ওয়া যাল্লা ছানাউকা” যোগ করতে হয়। এর সাথে সুরা ফাতিহা পাঠ করা যায় না। ২. দ্বিতীয় তাকবীরের পরে নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়া হয় তা পড়তে হয়। একে দুরুদে ইবরাহীম বলা হয়। অর্থাৎ, “আল্লাহুম্মা সাল্লি' ও “বারিক' এই দুরুদটি পাঠ করতে হয়। ৩. তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়া পড়তে হয়। (জানাজার দোয়ার বদলে “রব্বানা আতিনা' অথবা শুধু “আল্লাহুন্মাগফিরলাহ' বললে কিংবা দোয়ার নিয়্যাতে সুরা ফাতিহা পাঠ করলেও হবে।) ৪. চতুর্থ তাকবীরের পরে সাথে সাথে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। সালাম ফিরানোর সময় মুর্দার ও জামাতের প্রতি নিয়্যাত করতে হয়। ইমাম শুধুমাত্র চার তাকবীর ও দুই দিকে দেয়া সালামকে উচুষরে বলবে, বাকী সবকিছু নিচুষরে বলবে। তারাবীহের নামাজ নারী ও পুরুষের জন্য তারাবীহের নামাজ আদায় করা সুন্নাত। রমজান শরীফের প্রত্যেক রজনীতে আদায় করা হয়। জামায়াতের সাথে আদায় করা সুন্নাতে কিফায়া। এর ওয়াক্ত এশার নামাজের পরে ও বিতির নামাজের আগ পর্যস্ত। তবে বিতিরের পরেও আদায় করা যায়। যেমন কেউ তারাবীহের নামাজের একাংশ ইমামের সাথে আদায়ের সুযোগ পেল, পরে ইমামের সাথে 193

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।