আজাবের সাথে কবজ করো!) বিশ্বাসীদের জন্য, এটি শুভ সংবাদ। যারা ইমান থেকে দুরে থাকে তাদের জন্য এটি দুঃখের সংবাদ। জানাজার নামাজ কোন মুমিন যখন মৃত্যু বরণ করে, তখন এ সংবাদ যারা শুনতে পায় সেসকল পুরুষের উপরে, পুরুষ না থাকলে নারীদের উপরে তার জন্য জানাজা নামাজ আদায় করা ফরজ-ই কিফায়া হয়। জানাজার নামাজ, আল্লাহ্র জন্য নামাজ আর মৃত ব্যক্তির জন্য দোয়া ষরূপ। এই নামাজকে গুরুত্ব না দিলে ঈমান লোপ পায়। জানাজার নামাজের শর্তসমূহ ১. মৃত ব্যক্তির মুসলমান হতে হবে। ২. মুর্দাকে গোসল করিয়ে নিতে হবে। গোসল না করিয়েই কবরে শায়িত করলে ও উপরে মাটি দিয়ে ঢেকে না দিলে সেখান থেকে তুলে গোসল করিয়ে তারপর জানাজার নামাজ আদায় করতে হবে। যেখানে জানাজা রাখা হবে ও যেখানে ইমাম দাঁড়াবেন সেসব স্থানের পবিত্র হওয়া আবশ্যক। ৩. মুর্দার পুরো শরীর, না থাকলে অর্ধেকের বেশী দেহ কিংবা মাথার বা মাথাবিহীন অর্ধেকের চেয়ে বেশী পরিমাণ দেহ, ইমামের সামনে উপস্থিত রাখা আবশ্যক। ৪. মুর্দাকে মাটিতে অথবা মাটির নিকটে, হাতে ধরে কিংবা পাথরের উপরের রাখা উচিত। মুর্দার মাথা ইমামের ডান দিকে আর পা ইমামের বাম দিকে রাখতে হবে। এর উল্টো করে রাখলে গুনাহ হবে। &. জানাজা ইমামের সামনে উপস্থিত রাখতে হবে। ৬. মুর্দার ও ইমামের সতর ঢাকা থাকতে হবে। ১. চারবার তাকবীর দেয়া। ২. দাঁড়িয়ে নামাজ আদায় করা। জানাজার নামাজের সুন্নাতসমূহ ১. "সুবহানাকা” পাঠ করা। ২. দুরুদ শরীফ পাঠ করা। ৩. নিজের, মৃত ব্যক্তির ও সমস্ত মুসলমানদের ক্ষমা ও মাগফেরাতের উল্লেখ আছে এমন দোয়া পাঠ করা। 192
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।