নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

কুরবানীর ঈদে নামাজের পূর্বে কোন কিছু না খাওয়া, নামাজের পরে সর্বপ্রথম কুরবানীর গোশত খাওয়া, নামাজে যাওয়ার সময় উচুষরে তাকবীর বলা মুস্তাহাব। কারো উজর থাকলে নিচুষরেও তাকবীর বলতে পারে। ঈদের নামাজ দুই রাকাত। তা জামাতের সাথে আদায় করতে হয়। একাকী আদায় করা যায় না। ১. প্রথমে, ইমামের অনুসরণ করে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায়ের নিয়্যাত করা নামাজ শুরু করতে হবে। এরপর ছানা অর্থাৎ “সুবহানাকা" পড়তে হবে। ২. সুবহানাকার পরে তিনবার তাকবীর বলে কান পর্যন্ত হাত তুলতে হবে। প্রথম দুইবার হাত তুলে দুই পাশে ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত তুলে পরে নাভির উপরে বামহাতের উপরে ডান হাত স্থাপন করবে। এরপর ইমাম আওয়াজ করে প্রথমে সুরা ফাতিহা ও পরে অন্য আরেকটি সুরা বা আয়াত তিলাওয়াত করবে। অতঃপর একসাথে রুকুতে যাবে। যথারীতি প্রথম রাকাত শেষ করে উঠে দাঁড়াবে। ৩. দ্বিতীয় রাকাতে ফাতিহা এবং অন্যান্য সুরা পড়ার পরে পুনরার তিনবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবিরে হাত না ছেড়ে আপনাকে রুকুতে যেতে হবে। এই নয় তাকবীর ভুলে না যাওয়ার জন্য মনে রাখতে হবে এভাবে : “দুইবার হাত ছেড়ে রাখতে হবে এবং আকবার বাধতে হবে, তিনবার ছেড়ে রাখতে হবে অতঃপর বাধতে হবে।” তাশরীক তাকবীর: কুরবানীর ঈদের আরাফা"র দিন ফজরের নামাজ থেকে চতুর্থ দিন আছরের নামাজ পর্যন্ত হাজী হোক বা না হোক, জামাতের সাথে আদায় করুক কিংবা একাকী আদায় করুক প্রত্যেক নারী পুরুষের উপর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একবার তাশরীক তাকবীর" পাঠ করা ওয়াজিব। এ সময় যদি কোন জানাজার নামাজ আদায় করা হয় তবে তার পরে তাশরীক তাকবীর পড়তে হয় না। মসজিদ থেকে বের হয়ে গেলে কিংবা নামাজের পরে কথা বলার পরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব নয়। ইমাম যদি এই তাকবীর দিতে ভুলে যায়, জামাতের মনে থাকলে তারা তা ত্যাগ করবে না। পুরুষগণ উচুষ্ধরে আর নারীরা নিচুষরে তাকবীর বলবে। তাশরীক তাকবীর: “আল্লাহু আকবর, আল্লাহ্‌ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ”। 119

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।