২. জুমার দিনে গোসল করা। ৩. চুল কাটা, এক মুভির চেয়ে অতিরিক্ত দাঁড়ি ছাঁটা, নখ কাটা ও পরিষ্কার পোশাক পরিধান করা। ৪. জুমার নামাজে যথাসম্ভব আগে উপস্থিত হওয়া। &. সামনের কাতারে যাওয়ার জন্য জামাতে উপস্থিত মুসল্লীদের কাঁধ না ডিঙ্গানো। ৬. মসজিদে নামাজরত কারো সামনে দিয়ে অতিক্রম না করা। ৭. খতীব সাহেব মিম্বারে উঠার পর কোন ধরণের কথাবার্তা না বলা। এমনকি কেউ কথা বললে তাকে চুপ করানোর জন্য কিংবা জবাব দেয়ার জন্য ইশারা পর্যন্ত নাকরা। এসময় আযানের পুনরাবৃতি করাও উচিত নয়। ৮. জুমা নামাজ আদায়ের পরে সুরা ফাতিহা, কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস্ সাতবার করে পাঠ করা। ৯. সম্ভব হলে আছরের ওয়াক্ত পর্যন্ত মসজিদে থেকে ইবাদত করা। ১০. আহলি সুন্নাত আলেমগণের রচিত কিতাবসমূহ থেকে আলোচনা করা হয় এমন আলেমের দারসে বা ওয়াজে অংশগ্রহণ করা। ১১. জুমার দিন, যথাসম্ভব ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা। ১২. জুমার দিন রাসুলের প্রতি বেশি বেশি দুরুদ ও সালাম পেশ করা। ১৩. পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা। বিশেষ করে “সুরা কাহফ"' তিলাওয়াত করা। ১৪. দান-সদকা করা। ১৫. মা-বাবা এবং কবর জিয়ারত করা। ১৬. ঘরে বেশি খাবারের ব্যবস্থা করা, মিষ্টান্ন প্রস্তুত করা। ১৭. বেশি বেশি নামাজ আদায় করা। যাদের ক্কাজা নামাজ রয়েছে তারা এঁ ক্কাজা নামাজ আদায় করবে। ঈদের নামাজ শাওয়াল মাসের প্রথম দিন ফিতর অর্থাৎ রোজার ঈদের প্রথম দিন। আর জিলহজ্জ মাসের দশম দিন হল কুরবানীর ঈদের প্রথম দিন। এই দুই দিনে, সুর্ধোদয়ের পরের মাকরুহ ওয়াক্ত অতিবাহিত হলে, দুই রাকাত ঈদের নামাজ আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব। ঈদের নামাজের শর্তসমূহ জুমা নামাজের শর্তসমুহের অনুরূপ। কিন্তু এক্ষেত্রে পার্থক্য হল, খুতবা দেয়া সুন্নাত এবং তা নামাজের পরে পেশ করা হয়। রোজার ঈদে নামাজের পূর্বে মিষ্টান্ন খাওয়া খেজুরও হতে পারে) গোসল করা, মিসওয়াক ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, ফিতরা প্রদান করা ও ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা মুস্তাহাব। 118
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।