&. আকেল ও বালেগ হওয়া। অর্থাৎ মুকাল্লিফ হওয়া। ৬. দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া। মসজিদে যাওয়ার পথে সাহায্য করার মত কেউ থাকলেও অন্ধ ব্যক্তির উপর জুমা ফরজ নয়। ৭. হাঁটতে সক্ষম হওয়া। কোন গাড়ি বা অন্য কিছুর মাধমে যেতে সক্ষম হলেও পঙ্গু ব্যক্তির জন্য জুমা ফরজ নয়। ৮. বন্দী না হওয়া। জেলে বন্দীর জন্য কিংবা শত্রু, সরকার বা জালিমের ভয়ের কারণে মসজিদে যেতে অপারগ হলে তার উপর জুমা ফরজ নয়। ৯. অতিরিক্ত বর্ষন, তুষারপাত, ঝড়, বন্যা, কাঁদা ও শীত না হওয়া। জুমার দিনে, যোহরের ওয়াক্তে আযান দেয়ার পর, ষোল রাকাত জুমা নামাজ আদায় করা হয়। এগুলি ধারাবাহিকভাবে নিম্নরূপ: ১. শুরুতে, জুমা নামাজের চার রাকাত “কাবলা-ল জুমা” সুন্নাত আদায় করা হয়। এই সুন্নাত নামাজ যোহরের প্রথম চার রাকাত সুন্নাতের মতই আদায় করা হয়। এই নামাজের জন্য এভাবে নিয়্যাত করা হয়, চার রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিবলামুখী হয়ে আদায় করার নিয়্যাত করলাম। ২. এরপর, মসজিদের মধ্যে জুমার দ্বিতীয় আযান ও খুতবা পাঠ করা হয়। ৩. খুতবা পেশ করার পর, ইকামত দিয়ে জামাতের সাথে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয়। ৪. জুমার ফরজ নামাজ আদায়ের পরে চার রাকাত 'বা"দাল জুমা" নামক সুন্নাত নামাজ আদায় করা হয়। এই নামাজ যোহরের প্রথম চার রাকাত সুন্নাতের নিয়মেই আদায় করা হয়। &. এরপরে, “শেষ যোহরের চার রাকাত নামাজ যা আমার উপর ফরজ হয়েছে কিন্তু আদায় করা হয় নি তা আদায়ের জন্য” বলে নিয়্যাত করে 'যোহর-উ আখের" নামাজ আদায় করা হয়। চার রাকাত বিশিষ্ট এই নামাজ, যোহরের ফরজ নামাজের নিয়মে আদায় করতে হয়। ৬. এরপরে দুই রাকাত “ওয়াক্তের সুন্নাত' নামাজ আদায় করা হয়। এই নামাজ আদায়ের পদ্ধাতি ফজরের সুন্নাতের অনুরূপ। ৭. তারপর, "আয়াতুল কুরসী” ও তাসবীহসমুহ পড়ে দোয়া করা হয়। জুমার দিনের সুন্নাত ও মুস্তাহাবসমূহ ১. জুমাকে বৃহস্পতিবার থেকেই ফ্বাগত জানানো ও এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। 117
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।