নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

'আদা' অর্থাৎ জুমার নামাজের সহীহ হওয়ার ম৩] ৩৩: ১. নামাজ আদায়ের স্থান শহর হতে হবে। (এখানে শহর বলতে বুঝানো হয়েছে এমন জনপদ, যে এলাকায় মুসল্লীগণের জন্য এঁ স্থানের সবচেয়ে বড় মসজিদে স্থান সংকুলান হয় না।) ২. রাষ্ত্রীয় প্রধান অথবা প্রশাসকের অনুমতি সাপেক্ষে নামাজ আদায় করা। তাদের নিযুক্ত খতীব, নিজের বদলে অন্য কাউকে দ্বায়িত্বভার অর্পন করতে পারে। ৩. যোহরের ওয়াক্তের মধ্যেই জুমা নামাজ আদায় করতে হয়। ৪. খুতবাও যোহরের ওয়াক্তের মধ্যে দিতে হবে। (আলেমগণের মতে, জুমার নামাজের খুতবা বলা , নামাজ শুরুর জন্য ঘে আল্লাহ্র আকবর বলা হয় তার অনুরূপ।) অর্থাৎ, জুমার দুই খুতবার প্রত্যেকটিই আরবী ভাষায় দেয়া উচিত। খতীব সাহেব, নীচু স্বরে “আউজু বিল্লাহ" পড়ে উঁচু স্বরে হামদ ও ছানা, কালিমা-ই শাহাদাত, দুরুদ ও সালাম পাঠ করবে। এরপর সওয়াব অর্জনের এবং আজাব থেকে মুক্তি পাওয়ার উপায়সমূহ স্মরণ করিয়ে সংশ্লিষ্ট আয়াত-ই কারিম তিলাওয়াত করবে। অতঃপর বসবে ও পুনরায় উঠে দাঁড়াবে। খুতবার দ্বিতীয় অংশে ওয়াজের বদলে মুমিনদের জন্য দোয়া করবে। এ সময় চার খলীফার নাম উল্লেখ করা তাদের জন্য দোয়া করা মুস্তাহাব। খুতবার মধ্যে দুনিয়াবী কথাবার্তার মিশ্রণ করা হারাম। খুতবাকে বকৃতৃতা কিংবা কনফারেন্সের মত করে বলা উচিত নয়। খুতবাকে সংক্ষিপ্ত করা সুন্নাত। অতি দীর্ঘ করা মাকরূহ। ৫&. নামাজের পূর্বেই খুতবা দিতে হয়। ৬. জুমার নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। ৭. যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হবে সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকতে হবে। জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্তসমূহ: ১. শহর অথবা গ্রামে অবস্থান করা. মুসাফির ব্যক্তির জন্য জুমা ফরজ নয়। ২. সুস্থ ব্যক্তির উপর ওয়াজিব হয়। অসুস্থ ব্যক্তি, রোগীর সার্বক্ষনিক পরিচর্যাকারী ও বৃদ্ধদের উপর জুমা ফরজ নয়। ৩. স্বাধীন হওয়া। ৪. পুরুষ হওয়া, নারীর উপর জুমা ফরজ নয়। 116

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।