“কোন ব্যক্তি ঘদি শরয়ী উজর ছাড়া, তিন সপ্তাহ জুমা নামাজ আদায় না করে তাহলে আল্লাহ তায়ালা তার ক্কালবে মুহ্ুর মেরে দেন'। (অর্থাৎ পরবর্তীতে সে নেক আমল করতে অপারগ হয়।) “জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন মুমিন কোন দোয়া করলে তা ফিরিয়ে দেয়া হয় না'। “জুমার নামাজের পরে সাতবার সূরা ইখলাস ও মুয়াওয়ীযাতাইন তিলাওয়াত করলে আল্লাহ্ তায়ালা তাকে এক সপ্তাহের জন্য বালা- মুসীবত, বিপদ-আপদ থেকে রক্ষা করেন'। “শনিবার যেভাবে ইহুদীদের এবং রবিবার খুস্টানদের জন্য বিশেষ করা হয়েছে। এই দিনের মাঝে মুসলমানদের জন্য কল্যান ও বরকত নিহিত রয়েছে”। জুমার দিনে কৃত ইবাদতসমূহের জন্য, অন্যান্য দিনে করা ইবাদতের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি সওয়াব প্রদান করা হয়। জুমার দিনে করা গুনাহের জন্যও দ্বিগুণ লিখা হয়। জুমার দিনে, রূহসমুহ একত্রিত হয় এবং পরস্পর পরিচিত হয়। কবরসমূহ জিয়ারত করে। এই দিনে কবরের আজাব স্থগিত করা হয়। কোন কোন আলেমের মতে, এরপর আর মুমিন ব্যক্তির আজাব শুরু হয় না৷ কাফিরের ক্ষেত্রে, জুমা ও রমজান মাস ব্যতীত কিয়ামত পর্যন্ত আজাব চলতে থাকে। এই দিনে কিংবা রাতে মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তি কবর আজাব ভোগ করে না। জাহান্নাম জুমার দিনে তুলনামূলক কম গরম হবে। হযরত আদম আলাইহিস্ সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে। জান্নাতবাসীগণ আল্লাহ্ তায়ালাকে জুমার দিনে দেখতে পারবে। জুমা নামাজের ফরজ সমুহ: জুমার দিনে যোহরের ওয়াক্তে ষোল রাকাত নামাজ আদায় করা হয়। এর মধ্যে দুই রাকাত ফরজ। জুমার নামাজ যোহরের ফরজ নামাজের চেয়ে অধিক গুরত্বপূর্ণ জুমার নামাজের ফরজ হওয়ার জন্য দুই ধরণের শর্ত রয়েছে। ১. আদা শর্তসমূহ। ২. উজুব শর্তসমূহ। আদা" শর্তসমূহ থেকে কোন একটির ঘাটতি থাকলে নামাজ কবুল হয় না। উজুব শর্তসমূহ থেকে কোনটি অপূর্ণ থাকলেও নামাজ কবুল হয়। 115
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।