নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

যদি সাক্ষী দিতে চাই কবুল করবে কি? ইমাম বললেন, না। খলিফা জিজ্ঞাসা করলেন, কেন? ইমাম বললেন, আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন না। খলিফা বললেন, আমিতো মুসলমানদের জন্য কাজে ব্যস্ত থাকি। ইমাম বললেন, যে স্থানে খালেকের আনুগত্য করা আবশ্যক সেখানে খালকৃ জেনতা) এর অনুগত হওয়া সম্ভব নয়। খালিফা বললেন, ঠিক বলেছ। তৎক্ষণাৎ রাজপ্রাসাদে মসজিদ নির্মানের আদেশ দিয়েছেন। পরবর্তীতে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন ও সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। জুমা নামাজ মহান আল্লাহ্‌ তায়ালা জুমার দিনকে মুসলমানদের জন্য বরাদ্দ করেছেন। জুমার দিনে যোহরের ওয়াক্তের সময় জুমা নামাজ আদায় করা আল্লাহ্‌ তায়ালার একটি আদেশ। আল্লাহ্‌ তায়ালা, পবিত্র কুরআন মজিদের সুরা জুমার শেষের দিকের আয়াত-ই করিমায় বলেছেন যে, হে ঈমান গ্রহণের কারণে সম্মান বান্দা! জুমার দিন, যখন যোহরের আযান দেয়া হয় তখন খুতবা শোনার এবং জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গমন কর। এ সময়ে বেচাকেনা, ব্যবসা-বানিজ্য ত্যাগ কর। জুমার নামাজ ও খুতবা তোমাদের জন্য অন্যান্য কাজকর্ম থেকে অধিক কল্যাণকর। জুমার নামাজ আদায়ের পরে, মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবী করার জন্য ছড়িয়ে ঘেতে পার। আল্লাহ তায়ালার থেকে রিজিক পাওয়ার আশায় পরিশ্রম কর। আর আল্লাহ তায়ালাকে খুব বেশি স্মরণ কর, যাতে করে তোমরা মুক্তি অর্জন করতে পার। নামাজ আদায়ের পরে, কেউ চাইলে কর্মস্থলে গিয়ে কাজে মনোনিবেশ করতে পারে আবার কেউ চাইলে মসজিদে বসে নফল নামাজ আদায় করতে পারে, কুরআন করীম তিলাওয়াত কিংবা দোয়া করতে পারে। জুমার দিনে যোহরের ওয়াক্ত হওয়ার পরে, বেচাকেনা করা গুনাহের কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে জানিয়েছেন যে, “কোন মুসলমান জুমার দিনে গোসল করে জুমার নামাজে অংশগ্রহণ করলে, তার এক সপ্তাহের গুনাহসমূহ মাফ করে দেয়া হয় এবং প্রত্যেক কদমের জন্য সওয়াব অর্জন করে"। “যারা জুমার নামাজ আদায় করে না আল্লাহ তায়ালা তাদের ক্লালবসমূহকে মুহুর মেরে দেন। তারা গাফিল হয়ে যায়'। “দিবসসমূহের মধ্যে সবচেয়ে মুল্যবান হল জুমার দিন। জুমার দিন, ঈদের ও আশুরার দিনের থেকেও অধিক মূল্যবান। জুমা মুমিনদের জন্য দুনিয়া ও জান্নাতের ঈদ হিসেবে বিবেচিত'। 114

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।