নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাপারে কি বল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলল, আমার যদি মক্কা থেকে মদীনা পর্যস্ত উটের সারি থাকে আর এগুলি রত্ব বোঝাই হয় এরপর আমি উউসহ সবকিছু ফকিরদের মাঝে দান করে দেই তাতে যে পরিমাণ সওয়াব অর্জন করব, তার দ্বারাও আমার মনে হয় ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করার সওয়াব অর্জন করা সম্ভব হবে না। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহ্ব আনহুকে বললেন, ইয়া উসমান! এই ইফতিতাহ তাকবীরের ব্যাপারে তোমার মত কি? জবাবে হযরত উসমান রাদিয়াল্লাহ্ব আনহু বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি রাতে যদি দুই রাকাত নামাজ আদায় করি এবং এর প্রত্যেক রাকাতে মহাপবিত্র কুরআন শরীফকে খতম করি তারপরও মনে হয়, ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণের সওয়াব অর্জন করতে পারব না। অতঃপর, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহুকে বললেন, ইয়া আলী! এই ব্যাপারে তোমার অভিমত কি? জবাবে হযরত আলী কাররামাল্লাহ্ু ওজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ! পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কাফির দ্বারা পূর্ণ হলে আর আল্লাহ্‌ তায়ালা আমাকে শক্তি দিলে, এর দ্বারা সমস্ত কাফিরের বিরুদ্ধে জিহাদ করলে যে সওয়াব হবে, আমার মনে হয় তবুও তা ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করতে পারার দ্বারা অর্জিত সওয়াবের সমান হবে না। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই আমার উম্মত ও আমার সাহাবী! সাত আসমান আর সাত জমিন যদি কাগজ হয়, সমস্ত ফেরেশতা যদি লেখক হয় এবং কিয়ামত পর্যন্ত দি লিখতে থাকে তবুও ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণের সওয়াব লিখে শেষ করতে পারবে না। ঘটনা: প্রাসাদে বানানো মসজিদ ইমাম আজম আবু হানিফা (র:) এর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, হারুনুর রশিদ'এর সময়ে কাজী প্রেধান বিচারক) এর দ্বায়িত্ব পালন করেছিলেন। একদিন হারুনুর রশিদের নিকটে থাকা অবস্থায়, একব্যক্তি অপর আরেক ব্যক্তির ব্যাপারে অভিযোগ করল। এসময় হারুনুর রশিদের উজির বলল, আমি এর সাক্ষী। হযরত আবু ইউসুফ (:) উজিরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেননি। খলিফা এর কারণ জিজ্ঞাসা করলেন, কেন আমার উজিরকে সাক্ষী হিসেবে গ্রহণ করছ না? ইমাম বললেন, একদিন আপনি তাকে কোন কাজের আদেশ দিচ্ছিলেন এ সময় সে বলেছিল, “আমি আপনার আজ্ঞাবহ দাস বা বান্দা”। এমতাবস্থায় সে যদি সত্য বলে থাকে তাহলে দাস হিসেবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আর যদি মিথ্যা বলে থাকে সেক্ষেত্রেও মিথ্যাবাদী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা সম্ভব নয়। খলিফা তখন বলল, আমি 113

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।