নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

দশটি জিনিস ইমাম না করলেও জামাত করবে: ১. ইফতিতাহ তাকবীরের সময় হাত তুলবে। ২. সুবহানাকা পাঠ করবে। ৩. রুকুতে যাওয়ার সময় তাকবীর বলবে। ৪. রুকুর তাসবীহ পাঠ করবে। ৫. সিজদায় যাওয়ার সময় ও সিজদা থেকে উঠার সময় তাকবীর বলবে। ৬. সিজদার তাসবীহ পাঠ করবে। ৭. "সামিয়াল্লাহ্ু" না বললেও “রববানা লাকা-ল হামদ" বলবে। ৮. “আত্তাহিয়্যাতু,এর শেষ পর্যন্ত পাঠ করবে। ৯. নামাজের শেষে সালাম ফিরাবে। ১০.পবিত্র কুরবানীর ঈদের সময়, তেইশ ওয়াক্ত ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর সাথে সাথে তাকবীর বলবে। এই তাকবীরকে “তাশরিক তাকবীর' বলা হয়। ইফতিতাহ তাকবীরের ফজিলতসমূহ কোন ব্যক্তি যদি. ইফতিতাহ তাকবীরে ইমামের সাথে একত্রে অংশগ্রহণ করতে পারে, তাহলে শীতের গাছের শুকনো পত্রসমূহ বাতাস প্রবাহের সাথে সাথে যেভাবে ঝরে পরে ঠিক তেমনিভাবে এ বক্তির গুনাহসমূহও ঝরে যায়। একদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায়ের উপস্থিত হতে পারেননি। এজন্য তিনি একজন দাস আযাদ করে দিলেন। এরপর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমি আজকে ইফতিতাহ তাকবীরে উপস্থিত হতে পারিনি এজন্য একজন দাস আযাদ করে দিয়েছি। এখন আমি কি এর দ্বারা ইফতিতাহ তাকবীরের সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহ্ব আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ইফতিতাহ তাকবীরের ব্যাপারে কি বল? হযরত আবুবকর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, ইয়া রাসুলুলাহ! আমি যদি চল্লিশটি উটের মালিক হতাম আর এই উটগুলি মুল্যবান রত্ব সমৃদ্ধ হত, তারপর আমি সবসহ এই উটগুলি ফকিরদের মাঝে দান করে দিতাম তবুও ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করলে যে সওয়াব অর্জিত হয় আমার মনে হয় এর দ্বারা তা অর্জন করতে পারব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ্ব আনহুকে বললেন, ইয়া উমর! তুমি এই ইফতিতাহ তাকবীরের 112

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।