দুনিয়াবী কোন কথা বলবে না, যেন সে জামাতেই আছে এমন থাকবে। সবচেয়ে নিকটবর্তী কোন স্থান থেকে অজু করবে। কেননা অজুর জন্য খুব দুরে গেলে নামাজের ভঙ্গ হয়ে যাওয়ার পক্ষে কিছু আলেম মত দিয়েছেন। মাসবুক ব্যক্তি ইমামের সাথে যেই কয় রাকাত নামাজ আদায় করতে পারেনি তা ইমাম সালাম ফিরানোর পরে “আল্লাহ্র আকবর' বলে দাঁড়িয়ে নিজে আদায় করে নিবে। কিরাত আদায়ের ক্ষেত্রে প্রথম রাকাত, এরপর দ্বিতীয় ও তৃতীয় রাকাত আদায় করছে এমনভাবে তিলাওয়াত করবে। আর বৈঠকের ক্ষেত্রে প্রথমে চতুর্থ এরপর তৃতীয় ও দ্বিতীয় রাকাতের মত করে আদায় করবে। অর্থাৎ শেষ থেকে শুরুর মত করে আদায় করবে। উদাহরণত্বরূপ, এশার নামাজের শেষ রাকাতে জামাতে অংশগ্রহণকারী ব্যক্তি, ইমামের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে আদায় করবে। কিন্তু বৈঠকের ক্ষেত্রে প্রথম রাকাতের পরেই আদায় করবে, দ্বিতীয় রাকাতের পরে বসবে না। পাঁচটি জিনিস ইমাম না করলে জামাত করতে পারে না: ১. ইমাম দোয়া-ই কুনুত না পড়লে জামাতও পড়তে পারে না। ২. ইমাম ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর না দিলে জামাতও দিতে পারে না। ৩. ইমাম, চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে না বসলে জামাতও বসবে না। ৪. ইমাম সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা আদায় না করলে জামাতও আদায় করবে না। &. ইমাম সাহ্ু-সিজদা না করলে জামাতও তা করবে না। চারটি জিনিস ইমাম করলেও জামাত করবে না: ১. ইমাম দুইয়ের বেশি সিজদা করলেও, জামাত তা করবে না। ২. ইমাম ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর এক রাকাতে তিনবারের চেয়ে বেশি করলেও, জামাত তা করবে না। ৩. ইমাম জানাজার নামাজে চারবারের চেয়ে বেশি তাকবীর দিলেও, জামাত তা করবে না। ৪. ইমাম পঞ্চম রাকাতের জন্য দাঁড়ালেও জামাত দাঁড়াবে না। ইমামের জন্য অপেক্ষা করবে ও পরে একসাথে সালাম ফিরাবে। 111
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।