নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ইমামের সাথে জামাতে নামাজ শুদ্ধ হওয়ার দশটি শর্ত: ১. নামাজ শুরুর সময়, তাকবীর দেয়ার পুর্বে ইমামের অনুসরণ করে জামাতে নামাজ আদায়ের নিয়্যাত করতে হয়। “ইকতাদাইতু বিহাজাল ইমাম' বলে তা মনে মনে স্থির করতে হয়। নিয়্যাতে ইমামের অনুসরণের কথা উল্লেখ করা আবশ্যক। ২. জামাতে মহিলাদের উপস্থিতি থাকলে তাদের জন্য ইমামের নিয়্যাত করা আবশ্যক। পুরুষ জামাতের জন্য ইমামতির নিয়্যাত না করলেও চলবে। তবে ইমাম জামাতের ইমামতির নিয়্যাত করলে নিজে জামাতে নামাজের সওয়াব অর্জন করবে। ৩. জামাতের কাতার ইমামের গোড়ালির পিছনে থাকতে হবে। ৪. ইমামের সাথে জামাতের, একই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা আবশ্যক। &. ইমাম ও পুরুষ জামাতের মাঝে মহিলাদের কাতার থাকতে পারবে না। ৬. ইমাম ও জামাতের মাঝে, নৌকা যেতে পারে এমন খাল কিংবা গাড়ি যেতে পারে এমন রাস্তা থাকতে পারবে না। ৭. ইমাম ও জামাতের মাঝে এমন দেয়াল বা প্রতিবন্ধকতা থাকতে পারবে না, যার কারণে অপর পাশের জামাতের পক্ষে ইমাম কিংবা জামাতের কাউকেই দেখা সম্ভব না অথবা ইমামের আওয়াজও শুনা যায় না। ৮. ইমাম কোন পশুর উপরে আর জামাত নিচে অথবা জামাত পশুর উপরে, ইমাম মাটিতে হতে পারবে না। ৯. ইমাম ও জামাত যদি একাধিক নৌকা বা জাহাজে অবস্থান করে তবে নৌকা কিংবা জাহাজের পরস্পর লেগে থাকতে হবে। ১০.ইমাম অন্য মাজহাবের হলে জামাতের নামাজ শুদ্ধ হওয়ার ব্যাপারে দুইটি রিওয়ায়েত রয়েছে। প্রথম বর্ননা অনুযায়ী, জামাতে অংশগ্রহণকারীদের মাজহাব অনুযায়ী নামাজ ভঙ্গ হয় এমন কোন কারণ ইমামের মাঝে অনুপস্থিত থাকতে হবে। দ্বিতীয় মত হল, ইমামের নিজ মাজহাব অনুযায়ী নামাজ শুদ্ধ হলে, অন্য মাজহাবের অনুসারী জামাতের জন্যও নামাজ শুদ্ধ হবে। এই মত অনুযায়ী, ইমামের দাঁতে প্রলেপ অথবা ফিলিং থাকলেও, হানাফী মাজহাবের অনুসারীদের জন্য তার ইমামতিতে নামাজ আদায় করা সহীহ হবে। দুই জনের জামাত হলে, মুসল্লী ইমামের ডান দিকে দাঁড়াবে। এক্ষেত্রে বাম দিকে দাঁড়ানো মাকরুহ। সরাসরি পিছনে দাঁড়ানোও মাকরুহ। মুসল্লীর 109

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।