বিখ্যাত ওলী হযরত জুনাইদ বাগদাদী (র:) বলেছেন ষে, "দুনিয়ার এক ঘন্টা পরকালীন হাজার বছরের চেয়েও উত্তম। কেননা এখানকার এক ঘন্টাতে বিশুদ্ধ ও মাকবুল কোন আমল করা সম্ভব কিন্তু পরকালের হাজার বছরে কোন আমল করা সম্ভব হবে না"। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, 'কেউ ঘদি ইচ্ছাকৃতভাবে কোন ওয়াক্তের নামাজকে পরের ওয়াক্তের নামাজের সাথে মিলিয়ে ফেলে তবে সে আশি হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে'। পরকালীন আশি বছরকে এক হুকবা বলা হয়। আর আখিরাতের একদিন এই দুনিয়ার হাজার বছরের সমান। অতএব, হে আমার দ্বীনী ভাইয়েরা! আপনাদের জীবনের মুল্যবান সময়কে ফায়দাহীন কাজে ব্যয় করবেন না। সময়ের মুল্য বুঝতে চেষ্টা করুন। সর্বোত্তম কাজে সময়কে ব্যয় করুন। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সবচেয়ে বড় মুসিবত হল, সময়কে ফায়দাহীন কাজে নষ্ট করা'। আপনাদের নামাজসমূহকে ওয়াক্তমত আদায় করুন যাতে হাশরের ময়দানে অনুশোচিত না হয়ে প্রচুর সওয়াব অর্জনের সৌভাগ্য হয়। হাদিস শরীফে বলা হয়েছে, “কেউ ঘদি কোন ওয়াক্তের নামাজকে সময়মত আদায় না করে ক্কাা করে এবং তা আদায়ের পূর্বেই তার মৃত্যু হয় তবে তার কবরে জাহান্নামের দিকের সন্তরটি জানালা খুলে দেয়া হয় এবং সে সেখানে কিয়ামত পর্যন্ত আজাব ভোগ করতে থাকে'। কোন নামাজের ওয়াক্ত হওয়ার পর কেউ ঘদি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে ঞ নামাজ আদায় না করে এবং ওয়াক্ত পার হওয়ার সময় নামাজ আদায় করতে না পারার কারণে কোন ধরনের অনুশোচনাও না করে তাহলে সে দ্বীনহীন হয়ে যায় কিংবা ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে। এমতাবস্থায় যারা নামাজ আদায়ের কথা স্মরণও করল না, নামাজকে কর্তব্য হিসেবেই বিবেচনা করল না তাদের কি হবে? নামাজকে অবমূল্যায়ন করলে, কর্তব্য হিসেবে মেনে না নিলে যে ব্যক্তি মুরতাদৃ তথা কাফির হয়ে যায় তা চার মাজহাবের সমস্ত আলিম মতৈক্যসহ জানিয়ে দিয়েছেন। হযরত আবদুল গনী নাবলুসী রে.) তার “হাদিকাতুন নাদীয়া' গ্রন্থের “কথার বিপদসমূহ' নামক অধ্যায়ে লিখেছেন যে, নামাজকে ইচ্ছাকৃতভাবে আদায় না করে পরবর্তীতে ক্লাধা আদায়ের ব্যাপারেও কোন ধরনের ইচ্ছাপোষন না করলে এবং এর জন্য যে আযাব ভোগ করতে হবে তা অস্বীকার কিংবা অবজ্ঞা করলে ব্যক্তি মুরতাদ তথা কাফির হয়ে ঘায়। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ-ই আলফে সানী রে:) তার “মাকতুবাত' এর প্রথম খন্ডের ২৭৫তম মাকতুবে পেত্রে) বলেছেন যে: তোমাদের এই নিয়ামত প্রাপ্তি মূলত, ইসলামিয়্যাতের ইলম্ শিক্ষা ও ফিকহ্'এর হুকুমসমুহের প্রসারের কারণে হয়েছে। পূর্বে এসব স্থানে অজ্ঞতার আখড়া ছিল, অসংখ্য বিদাআতের প্রচলন ছিল। মহান আল্লাহ্ তাআলা তোমাদেরকে তার প্রিয় বান্দাদের মুহাববত দান করেছেন। ইসলামিয়্যাতের 10
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।