এভাবে নামাজ আদায় করা জায়েজ হবে না। দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তি, বসে আদায়কারী ব্যক্তির অনুসরণ করতে পারে। মুকীম ব্যক্তি, মুসাফির আদায়কারী ব্যক্তির ইমামতিতে জামাত করতে পারে না তবে নফল আদায়কারী ফরজ আদায়কারী ব্যক্তির পিছনে জামাতে নামাজ আদায় করতে পারে। জামাতে নামাজ আদায়ের পরে যদি জানতে পারে যে, ইমাম অজুহীন অবস্থায় নামাজ পড়িয়েছে তাহলে মুসল্লীগণ পুনরায় এ নামাজ আদায় করে নিবে। লাইলাতুল মিরাজ, লাইলাতুল বরাত ও লাইলাতুল কদরের নফল নামাজসমুহ আযান ইকামাত ও ঘোষণার মাধ্যমে জামাতের সাথে আদায় করা মাকরুহ। জামাতে অংশগ্রহণকারী মুসল্লীগণ চাইলেও ফরজ নামাজ আদায়ের সময় ইমামের জন্য, ক্কিরাত ও তাসবীহসমুহ সুন্নাতের চেয়ে অতিরিক্ত দীর্ঘায়িত করা মাকরুহে তাহরিমী। কেউ যদি রুকুর মধ্যে ইমামের পিছনে জামাতে অংশগ্রহণ করতে না পারে তবে ঞঁ রাকাত আদায় হবে না, ইমাম সালাম ফিরানোর পর তা আদায় করে নিতে হবে। ইমামের রুকুতে থাকা অবস্থায় কেউ জামাতে অংশগ্রহণ করতে আসলে প্রথমে নিয়্যাত করে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে নামাজ আরম্ভ করবে পরে অনতিবিলম্বে রুকুতে যেয়ে ইমামের অনুসরণ করতে থাকবে। রুকুতে পুরোপুরি ঝুঁকার আগেই যদি ইমাম দাঁড়িয়ে যায় তবে এ রাকাত আদায়কৃত হিসেবে গণ্য হবে না। ইমামের আগেই রুকুতে ঝুঁকা, সিজদায় যাওয়া কিংবা রুকু ও সিজদা থেকে ইমামের আগে উঠা মাকরুহে তাহরিমী। ফরজ নামাজ আদায়ের পরে কাতার থেকে ছড়িয়ে যাওয়া মুস্তাহাব। কোন মুমিন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তবে সে সমস্ত পা নাহি সালামের সামেনামাড ভাদানিরমও সওয়াব অর্জন করে। জামাতের সাথে আদায়কৃত নামাজের এত ফধিলত তখনই অর্জিত হবে যখন ইমামের নামাজ কবুল হবে। কেউ যদি, কোন ধরনের উজর ব্যতীত জামাত ত্যাগ করে তাহলে সে জান্নাতের সুগন্ক গ্রহণ করতে পারবে না। উজর ব্যতীত জামাত ত্যাগকারীকে চার কিতাবে অভিশপ্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজই জামাতের সাথে আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। কিয়ামতের দিন যদি মহান আল্লাহ তায়ালা, সাত স্তরের জমিন, সাত স্তরের আসমান, আরশ, কুরসী ও অন্যান্য সকল সৃষ্টিকে পরিমাপকের এক পাল্লায় রাখেন আর সকল শর্ত মেনে যথাযথভাবে জামাতের সাথে আদায়কৃত এক ওয়াক্ত নামাজের সওয়াব অন্য পাল্লায় রাখেন তবে জামাতের সাথে আদায়কৃত ফরজ নামাজের সওয়াবের পাল্লা অধিক ভারী হবে। 108
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।