৩. আকেল তথা বুঝ শক্তি সম্পন্ন হওয়া। মাতাল কিংবা বুদ্ধি প্রতিবন্দী ব্যক্তি ইমাম হতে পারে না। ৪. পুরুষ হওয়া। নারী কখনো পুরুষের ইমাম হতে পারে না। ৫&. কমপক্ষে সুরা ফাতিহা ও অন্য একটি আয়াত সঠিকভাবে তিলাওয়াত করতে সক্ষম হওয়া। এক আয়াতও মুখস্ত করতে অক্ষম কিংবা মুখস্ত করা সত্তেও তাজবীদ সহকারে শুদ্ধভাবে তিলাওয়াতে অক্ষম কারো জন্য ইমামতি করা জায়েজ নয়। ৬. উজরহীন হওয়া। উজরওয়ালা ব্যক্তি উজরহীন ব্যক্তির ইমাম হতে পারে না। ইমামের জন্য পবিত্র কুরআন তাজবীদ সহকারে তিলাওয়াত করা আবশ্যক। সুন্দর ক্কিরাত বলতে তাজবীদ অনুযায়ী তিলাওয়াত করাকে বুঝায়। যে সকল ইমাম নামাজের শর্তসমূহের প্রতি গুরুত্বারোপ করে না তাদের পিছনে নামাজ আদায় করা উচিত নয়। “সালিহ (সৎ কর্মশীল) কিংবা ফাজির (পাপী) ইমামের পিছনে নামাজ আদায় কর” হাদীসটি সাধারণ মসজিদের ইমামের জন্য প্রযোজ্য নয়, বরং জুমা নামাজের ইমামতি করা সুলতান, হুকুমদার কিংবা তার প্রতিনিধির জন্য প্রযোজ্য। সুন্নাত তথা দ্বীনি ইলমের উপর যার সর্বাধিক দখল রয়েছে তিনিই ইমামতির জন্য সর্বাধিক উপযুক্ত ব্যক্তি। এক্ষেত্রে সমপর্যায়ের একাধিক ব্যাক্তি থাকলে, তাদের মধ্যে যিনি উত্তমভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারেন তিনি ইমাম হবেন। এক্ষেত্রেও একাধিক ব্যক্তি সমপর্যায়ের হলে তাদের মধ্য থেকে অধিক তাকওয়াবান ব্যক্তি ইমাম হবেন। তাতেও সমপর্যায়ের একাধিক ব্যক্তি থাকলে, বয়সে যিনি বড় তিনি ইমাম হবেন। দাস, যাযাবর, পান্পী, অন্ধ ও অবৈধ সন্তানের ইমামতি করা মাকরুহ। ইমামের, জামাতে অংশগ্রহণকারীদের মাঝে বিরক্তির উদ্রেক হয় কিংবা অস্বস্থি অনুভব করে এমন দীর্ঘ ক্কিরাত তিলাওয়াত করা উচিত নয়। মহিলাদের জন্য শুধুমাত্র নিজেদের মাঝে জামাত করে নামাজ আদায় করা মাকরুহ। একজন মুসল্লী নিয়ে জামাতে নামাজ আদায়কারী ইমাম তাকে নিজের ডান পাশে দাঁড় করাবে। ঘদি কমপক্ষে দুইজন মুসল্লী নিয়ে জামাত করে তবে ইমাম তাদের সামনে দাঁড়াবে। পুরুষের জন্য নারী কিংবা শিশুর পিছনে নামাজ আদায় করা জায়েজ নয়। ইমামের পিছনে প্রথমে পুরুষগণ কাতার করে দাঁড়াবে, তারপর শিশুরা এবং তাদের পিছনে নারীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। ইমাম ঘদি মহিলাদের ইমামতির জন্য নিয়্যাত করে থাকে আর একই ওয়াক্তের নামাজের জন্য একই সারিতে পুরুষ ও মহিলা দাঁড়ায় তবে পুরুষের নামাজ ভঙ্গ হবে। তবে ঘদি ইমাম মহিলার জন্য নিয়্যাত না করে থাকে তবে পাশাপাশি নামাজ আদায়কারী পুরুষের নামাজের ক্ষতি হবে না, কিন্তু মহিলার 10%
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।