জামাতে নামাজ: নুন্যতম দুইজনের মধ্য থেকে একজনের ইমাম হয়ে একত্রে নামাজ আদায়ের মাধ্যমে জামাত অনুষ্ঠিত হয়। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজসমূহ জামাতের সাথে আদায় করা পুরুষদের জন্য সুন্নাত। জুমা ও ঈদের নামাজের ক্ষেত্রে জামাতে আদায় করা ফরজ। বহু হাদীস শরীফের মাধ্যমে আমাদেরকে অবগত করা হয়েছে ঘষে, জামাতের সাথে আদায়কৃত নামাজের জন্য প্রচুর সওয়াব রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “জামাতের সাথে আদায়কৃত নামাজের জন্য, একাকী আদায়কৃত নামাজের থেকে সাতাশ গুণ বেশি সওয়াব প্রদান করা হয়”। তিনি (সঃ) আরো বলেছেন যে, “ভালোভাবে অজু করে জামাতে নামাজ আদায়ের জন্য যখন কেউ কোন মসজিদে গমন করে, তখন তার প্রতি কদমের জন্য মহান আল্লাহ তায়ালা একটি করে সওয়াব প্রদান করেন এবং তার আমল দফতর থেকে একটি করে গুনাহ মুছে দেন এবং জান্নাতে তার মর্যাদা একধাপ বাড়িয়ে দেন”। জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানদের মাঝে এঁক্য প্রতিষ্ঠা হয়। সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ হয়। জামাতে একত্রিত হয়ে মুসলমানগণ পরস্পরের সাথে কৃশলাদি বিনিময় করেন। এর দ্বারা কারো কোন সমস্যা থাকলে কিংবা কেউ অসুস্থ হলে তা প্রকাশ পায়, অন্যদের পক্ষে তার সাহায্যে এগিয়ে আসা কিংবা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সহজ হয়। সমস্ত মুসলমানগণ যে এক ক্কালব ও এক শরীর, তার সর্বোত্তম উদাহরণ হল এই জামাতের সাথে আদায়কৃত নামাজ। অসুস্থ, পক্ষাঘাতগ্রস্থ্, খোঁড়া, হাঁটতে অক্ষম বৃদ্ধ ও অন্ধের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা আবশ্যক নয়। জামাতের সাথে নামাজ আদায়ের সময় যাকে অনুসরণ করা হয় তাকে ইমাম বলা হয়। ইমাম হওয়ার জন্য এবং তার অনুসরণ করে জামাত হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। ইমামতির শর্তসমূহ: ইমাম হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে। এগুলির থেকে কোন একটি শর্ত যদি ইমামের মাঝে অনুপস্থিত থাকে তবে তার পিছনে আদায়কৃত নামাজ কবুল হয় না। এগুলি হল: ১. মুসলমান হওয়া। হযরত আবু বকর সিদ্দীক ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ্র আনহুমাকে যারা খলিফা হিসেবে স্বীকার করে না অথবা মিরাজ ও কবরের আযাবকে বিশ্বাস করে না তাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। ২. বালেগ তথা প্রাপ্তবয়ফ হওয়া। 106
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।